
জাতীয় সংসদে পাস হওয়া ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’-এ ই-সিগারেট, ভ্যাপ এবং নিকোটিন পাউচের মতো ক্ষতিকর পণ্য নিষিদ্ধের বিধান বাতিল করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় তামাক বিরোধী ও জনস্বাস্থ্য রক্ষাকারী সংগঠনগুলো।

দেশে তামাকের ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি ও আর্থিক ক্ষতি মোকাবিলায় ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ, ২০২৫’ আসন্ন সংসদ অধিবেশনেই আইন হিসেবে পাস করা হবে...

‘তামাক কোম্পানির হস্তক্ষেপ সূচক, ২০২৫’–এ বাংলাদেশের স্কোর ৬৯, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি খারাপ। এ তালিকার ভারতের স্কোর ৫৯, পাকিস্তানের স্কোর ৫৪, শ্রীলঙ্কার স্কোর ৪৫।