ট্রাক

জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬
দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা যায়, ১২৩টি মুখোমুখি সংঘর্ষ, ১৬৪টি নিয়ন্ত্রণ হারিয়ে, ১০৮টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়া, ৫৪টি যানবাহনের পেছনে আঘাত করা এবং ৯টি অন্য কারণে ঘটেছে।

খালেদা জিয়ার বাসার সামনে বালুর ট্রাক: সাবেক যুগ্ম সচিব জগলুল সাত দিনের রিমান্ড
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সমাবেশে যোগদানে বাধা দিতে তার গুলশানের বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা সৃষ্টি, পিপার স্প্রে ব্যবহারসহ হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশাকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত।

নীলফামারীতে ট্রাকচাপায় এক পরিবারের ৪ জন নিহত
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবারটি ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মোড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের অনুষ্ঠানের দাওয়াতে যাচ্ছিলেন। এ সময় জলঢাকা থেকে ডোমারের দিকে একটি ট্রাক দ্রুতগতিতে এসে ওই সড়কের একবট নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দেয়।

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪
টাঙ্গাইলের সখীপুর-সাগরদিঘী সড়কে দাঁড়িয়ে থাকা বাঁশভর্তি ট্রাকে মুরগিবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

এক্সপ্রেসওয়েতে দাঁড়ানো ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ৫
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এরমধ্যে চারজন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু
দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল জানায়, একটি মোটরসাইকেলে করে তিন আরোহী লোকাল সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উঠছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঈদযাত্রায় ফিটনেসবিহীন যান চলাচল বন্ধের দাবি
সভায় ঢাকা আহ্ছানিয়া মিশনের রোড সেফটি প্রকল্প সমন্বয়কারী শারমিন রহমান বলেন, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে ঈদযাত্রাকালীন সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি উদ্বেগজনকভাবে বেড়েছে।

ঈদে বাড়তি ১৪৮ কোটি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রী কল্যাণ সমিতির
যাত্রী কল্যাণ সমিতি গণপরিবহনে ডিজিটাল পেমেন্ট চালু, নগদ লেনদেন বন্ধ, সিসিটিভির মাধ্যমে নজরদারি এবং কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছে।

কুষ্টিয়ায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫
প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, পরিচয় নিশ্চিত করার কাজ চলছে।

চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় ট্রাকের ধাক্কা, শিক্ষার্থীসহ নিহত ২
নিহত খাদিজা মাশমুম (দশম শ্রেণি), জাহেদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিলেন। অপর নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি।


