ছাত্র

ভারতে আন্দোলন তীব্র হয়ে উঠল যেভাবে
ভারতের শিক্ষাব্যবস্থা দীর্ঘ দিন ধরেই প্রশ্নপত্র ফাঁস ও প্রযুক্তিগত বিভ্রাটসহ নানা বিতর্কে জর্জরিত। এটি শিক্ষার্থীদের ওপর মারাত্মক মানসিক চাপ সৃষ্টি করছে। অন্যদিকে সন্তানদের ভবিষ্যতের পেছনে সর্বস্ব ঢেলে দেওয়া পরিবারগুলোর ওপরও সৃষ্টি করছে তীব্র আর্থিক টানাপোড়েন।

‘শিক্ষামন্ত্রী নেশা করে’— আরও যা দাবি এই শিক্ষার্থীর
টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে গতকাল সোমবার এইচএসসি পরীক্ষা নেওয়া এবং অভিন্ন প্রশ্নপত্র অতীতের চেয়ে কঠিন হওয়ার অভিযোগ তুলে রাজধানীর সাইন্স ল্যাবে সড়ক অবরোধ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবি করেছেন একদল পরীক্ষার্থী।

বিনা বিচারে ৬ বছর কারাবন্দী উমর খালিদ: ‘নীরবতা শাসকগোষ্ঠীকে আরও সাহসী করছে’
২০২০ সালে কারাবন্দী হওয়ার পর দেওয়া প্রথম সাক্ষাৎকারে নিজের এই কষ্টের অনুভূতি বোঝাতে বিখ্যাত লেখক দস্তয়েভস্কির প্রসঙ্গ টেনেছেন উমর খালিদ। তিনি বলেন, কারাগারে সূর্যাস্তের সময়কার মানসিক অবস্থার কথা দস্তয়েভস্কিও তার জেলের স্মৃতিচারণে লিখেছিলেন।

বাংলাদেশের ইতিহাসের অংশ তোফায়েল আহমেদ
১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আগে ১৯৬৮-৬৯ সালের উত্তাল সময়ে তোফায়েল আহমেদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ((ডাকসু) ভিপি। সেই সময়ের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ছাত্র সমাজের নেতৃত্বের প্রথম কাতারে চলে এসেছিলেন।

‘স্কুলটাকে দাঁড় করাইতে চাই, বড় করতে চাই’
অর্থের অভাবে নিজে পড়তে পারেননি শুভ চন্দ্র দাশ। তিনি যখন ৬ষ্ঠ শ্রেণির ছাত্র তখন তার মা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তাই তাকে পড়ালেখার পাট চুকিয়ে কাজে ঢুকতে হয়। পড়ালেখা না করতে পারার আক্ষেপ থেকেই তিনি প্রতিষ্ঠা করেছেন একটি ফ্রি স্কুল।

‘সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ছাত্রছাত্রীদের আটক রাখা হলো’
২ মে (২০২৬) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গণতান্ত্রিক অধিকার কমিটির আয়োজনে ‘বিএনপি সরকারের আড়াই মাস: পর্যালোচনা, উদ্বেগ ও দাবিনামা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদলের নতুন কমিটি: কাউন্সিল, সিলেকশন, নাকি সিন্ডিকেট?
কোন প্রক্রিয়ায় কমিটি হবে–এমন জটিলতার পাশাপাশি দলীয় সিন্ডিকেট নিয়েও অভিযোগ রয়েছে। অবশ্য সংগঠনটির কমিটি গঠন নিয়ে ‘সিন্ডিকেট’ সম্পর্কিত অভিযোগ নতুন নয়। এবারো সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে গুঞ্জন আছে।

কলেজছাত্রের বানানো গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী
কলেজছাত্রের বানানো গো-কার্ট চালিয়ে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলেজছাত্রের বানানো ‘রেসিং কার’ চালালেন প্রধানমন্ত্রী
২০২৫ সালে এইচএসসি পরীক্ষা শেষে অবসর সময় কাজে লাগাতে কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান। পরিবার থেকে মোটরসাইকেল কিনে দিলেও তার আগ্রহ ছিল গাড়িতে। তাই নিজেই গো-কার্ট তৈরির উদ্যোগ নেই রিজওয়ান।

বিদেশি শিক্ষার্থীদের সতর্ক করল মার্কিন দূতাবাস
সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছে, যদি আপনি পড়াশোনা ছেড়ে দেন, ক্লাসে অনুপস্থিত থাকেন অথবা আপনার শিক্ষা প্রতিষ্ঠানকে না জানিয়ে আপনার কোর্স বা প্রোগ্রাম ত্যাগ করেন, তবে আপনার স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যেতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য আপনি অযোগ্য হয়ে পড়তে পারেন।

বরিশালে ছাত্রকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা
ভুক্তভোগী পরিবার আরও অভিযোগ করে, এর আগেও একাধিকবার একই ধরনের ঘটনা ঘটিয়েছেন ওই শিক্ষক।

নারায়ণগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ মাদ্রাসা ছাত্র
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মাদ্রাসা থেকে বাসায় ফেরার পথে হঠাৎ দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে সে। এ সময় তার পেটে গুলি লাগে।

হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম কারাগারে
গত ২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে তাকে আটক করে জনতা ও একদল শিক্ষার্থী। এরপর রাজধানীর শাহ আলী থানা পুলিশের কাছে সোপর্দ করে তারা। পরবর্তীতে আর এস ফাহিমকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

নেপালে বালেন শাহ সফল হলেও বাংলাদেশে ছাত্ররা নয় কেন?
নেপালের সাম্প্রতিক নির্বাচনে র্যাপার থেকে রাজনীতিবিদ হওয়া বালেন শাহর দল বড় বিজয়ের পথে, যা দেশটির প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর আধিপত্য ভেঙে দিয়েছে। অন্যদিকে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনের পর অনুষ্ঠিত নির্বাচনে আবারও পুরনো রাজনৈতিক শক্তিই ক্ষমতায় ফিরেছে।

যেদিন ভেঙে ফেলা হয় প্রথম শহীদ মিনার
১৯৫২ সালের ফেব্রুয়ারিতে প্রথম শহীদ মিনার ভাঙার নির্মম দৃশ্যের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন কবি আলাউদ্দিন আল আজাদ। তার ‘স্মৃতিস্তম্ভ’ কবিতায় ধরা পড়ে ভাষা শহীদদের স্মৃতি ধ্বংসের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ। কারফিউ উপেক্ষা করে ছাত্রসমাজ ও সাধারণ মানুষের শ্রমে গড়ে ওঠা শহীদ মিনার বারবার ভাঙা হলেও চেতনায় অমলিন।
আওয়ামী লীগ কি টিকে থাকতে পারবে?
এতকিছুর পরও কিছু আওয়ামী লীগ সমর্থক দলের পুনরুত্থান নিয়ে আশাবাদী। আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আরমান মনে করেন, দলটি এখন কৌশলগতভাবে নীরবতা পালন করছে, তবে বাংলাদেশের রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যাওয়ার মতো দল এটি নয়।

সারা দেশে ছাত্র-শিক্ষক সম্পর্ক নষ্ট করতে একটা ঘটনাই যথেষ্ট
সারা দেশে ছাত্র-শিক্ষক সম্পর্ক নষ্ট করতে একটা ঘটনাই যথেষ্ট

‘ছেলেদের হল সারারাত খোলা থাকে, মেয়েদের হল ১০টার পর বন্ধ’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের কার্যনির্বাহী সদস্য হেমা চাকমা নানা প্রশ্ন নিয়ে মুখোমুখি হয়েছিলেন চরচার

বাংলাদেশে একসময়ের নিষিদ্ধ ইসলামী দলের বন্ধু হতে চাইছে যুক্তরাষ্ট্র
বিশ্লেষকদের মতে, এসব বক্তব্যে নয়াদিল্লির উদ্বেগ কমবে না। ভারত ২০১৯ সালে কেন্দ্রশাসিত কাশ্মীরে জামায়াতে ইসলামীর শাখাকে অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং ২০২৪ সালে সেই ঘোষণার মেয়াদ নবায়ন করে।

শাকসু নির্বাচন: উত্তাল শাবিপ্রবি, অবরুদ্ধ উপাচার্য
আগামীকাল মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু স্বতন্ত্র এক প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।


