Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শাকসু নির্বাচন: উত্তাল শাবিপ্রবি, অবরুদ্ধ উপাচার্য

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ২১: ৫৩
শাকসু নির্বাচন: উত্তাল শাবিপ্রবি, অবরুদ্ধ উপাচার্য

দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠেয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন হাইকোর্টের আদেশে স্থগিত হওয়ার পর উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আজ সোমবার আদালতের এই নির্দেশনার খবর পৌঁছালে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বিক্ষোভে ফেটে পড়েন।

Advertisement
Advertisement
Advertisement

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপাচার্যসহ উর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রেখেছেন এবং সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এতে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সহ-উপাচার্য অধ্যাপক মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. ইসমাইল হোসেন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সন্ধ্যা ৭টা গড়িয়ে গেলেও তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। শিক্ষার্থীরা ভবনের সামনে অবস্থান নিয়ে ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’ সহ নানা স্লোগান দিয়েছে।

আন্দোলনের একপর্যায়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। প্রায় তিন ঘণ্টা স্থায়ী এই অবরোধে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এদিকে, নির্বাচন স্থগিত চেয়ে রিটকারী ভিপি পদপ্রার্থী মুমিনুর রশীদ শুভকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

Advertisement
Advertisement
Advertisement

সাধারণ সম্পাদক (জিএস) পদের স্বতন্ত্র প্রার্থী ফয়সাল হোসেন জানান, নির্বাচনের দাবিতে তারা আইনি লড়াই ও রাজপথের আন্দোলন চালিয়ে যাবেন।

শিক্ষক সমাজে বিভক্তি ও গণপদত্যাগ নির্বাচন কেন্দ্র করে শাবিপ্রবির শিক্ষকদের মধ্যে চরম বিভক্তি দেখা দিয়েছে। ‘সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নেই’ এমন অভিযোগ তুলে বিএনপিপন্থী জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের আটজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন। এ ছাড়া সংগঠনটির প্রায় ১৫০ জন শিক্ষক নির্বাচনী সব দায়িত্ব থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক’ দ্রুত আইনি প্রক্রিয়ার মাধ্যমে স্থগিতাদেশ কাটিয়ে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।

আগামীকাল মঙ্গলবার শাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু স্বতন্ত্র এক প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার দুপুরে হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করার আদেশ দেন।

বিষয়: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়নির্বাচনসিলেটছাত্রশিক্ষক
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।