কূটনৈতিক

তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কেন জরুরি?
যুক্তরাষ্ট্র ও ইউরোপ তালেবান সরকারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, বিদেশে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আটকে দিয়েছে এবং তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।

ইসরায়েলই মধ্যপ্রাচ্যে সব অস্থিরতার মূল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের সাম্প্রতিক সমীকরণে হরমুজ প্রণালি এখন আর শুধু একটি গুরুত্বপূর্ণ নৌপথ নয়। এটি পরিণত হয়েছে তেহরানের সবচেয়ে শক্তিশালী কূটনৈতিক অস্ত্রে। ইরান এই জলপথের ওপর নিয়ন্ত্রণ ধরে রেখে ওয়াশিংটনের কাছ থেকে অর্থনৈতিক ও নিরাপত্তাগত ছাড় আদায় করতে চাইছে। লক্ষ্য একটাই—যুক্তরাষ্ট্রকে আবার জুনের

কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ সমাধান করতে পারে না: দীনেশ ত্রিবেদী
বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “কোনো ইস্যুই এমন নয়, যা দুই দেশ বসে সমাধান করতে পারে না। আলোচনার মাধ্যমে এসব বিষয় নিষ্পত্তি করা সম্ভব এবং দুই দেশের জন্যই তা হবে পারস্পরিক লাভজনক।”

কূটনৈতিক বিরোধে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা সাময়িকভাবে বাতিল করেছে ওয়াশিংটন। দুই দেশের সম্পর্কে চলমান উত্তেজনার মধ্যে এ পদক্ষেপ নিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনের গুপ্ত পথ!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির ভবিষ্যৎ যখন অনিশ্চিত, তখন যুদ্ধপরবর্তী ভবিষ্যৎ বিবেচনা করা অকালবোধন মনে হতে পারে। গত ১৭ জুনের সমঝোতা স্মারকের পর দুই পক্ষের মধ্যে যুদ্ধ আবারও তীব্রতর হয়। আর সই করা নথিটি ব্যর্থতায় পর্যবসিত হয়। উভয় পক্ষই বড় ধরনের হামলা শুরু করে।

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশি রাবাব ফাতিমা
দীর্ঘদিনের পেশাদার কূটনীতিক রাবাব ফাতিমা বিভিন্ন দেশে দায়িত্ব পালনের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ এবং ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলোর জন্য জাতিসংঘের উচ্চ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

ইরানে আজ রাতে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের ওপর আবারও ভয়াবহ হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প সাংবাদিকদের এ কথা বলেন।

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল বুরকিনা ফাসো
ফ্রান্স এ সিদ্ধান্তে দুঃখ প্রকাশ করে একে ‘বৈরিতাপূর্ণ ও ভিত্তিহীন’ বলে অভিহিত করেছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পাসকাল কনফাভ্রো জানান, প্যারিস পাল্টা পদক্ষেপ নেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে এবং বুরকিনা ফাসোতে অবস্থানরত ফরাসি কর্মকর্তা ও নাগরিকদের নিরাপত্তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

কাঁটাতারের রাজনীতি: ভারত কি সীমান্ত রক্ষা করছে, নাকি বন্ধুত্বে দেয়াল তুলছে?
ভারতের পশ্চিমবঙ্গে নবগঠিত বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেয়, তখন সেটি কেবল প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা কঠিন হয়ে পড়ে। প্রশ্ন ওঠে, এটি কি সত্যিই নিরাপত্তার প্রয়োজনে, নাকি রাজনৈতিক বার্তা?

ওমান উপকূলে ভারতীয় জাহাজে ড্রোন হামলা
ওমান উপসাগরের উত্তাল জলরাশিতে ভারতীয় জাহাজ ‘এমএসভি হাজি আলি’-র ওপর রহস্যময় ড্রোন হামলা! ১৪ জন ভারতীয় নাবিক অলৌকিকভাবে রক্ষা পেলেও তলিয়ে গেছে জাহাজটি। ২০২৬ সালের এই ভূ-রাজনৈতিক উত্তেজনার মাঝে বিশ্ববাণিজ্যের অন্যতম প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কি এখন অনিরাপদ?

‘ইসরায়েলের পরিচয় তারা গণহত্যাকারী’
আমেরিকা অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমেরিকার পক্ষে যারা কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে তুলেছে ইরান। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

নভেম্বরের নির্বাচনে ট্রাম্প কি জিতবেন?
আমেরিকা অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমেরিকার পক্ষে যারা কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে তুলেছে ইরান। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

মস্কো কি তেহরানের তুরুপের তাস?
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে, যা অস্ত্রের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের ওপর বেশি নির্ভরশীল।মস্কো দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও ঝুঁকি কমানোর লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে এবং একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক সমাধানের বিরোধিতা করছে।

ট্রাম্প টার্গেট? গুলির ঘটনার পর ইরান ইস্যুতে বড় কূটনৈতিক নড়াচড়া?
প্রেসিডেন্ট নির্বাচনের আগে কানে গুলি লাগে ডোনাল্ড ট্রাম্পের। এবার মধ্যবর্তী নির্বাচনের আগে ফের আবার গুলির কাণ্ড। এবার ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। সুস্থ আছেন ট্রাম্প-মেলানিয়া ট্রাম্প-জেডি ভান্সসহ অন্যান্যরা। এদিকে, ইরানের সঙ্গে আমেরিকার বৈঠক হচ্ছে না বলেই ধরা যায়।

হরমুজ অবরোধ: এক বিপজ্জনক জুয়া খেলছেন ট্রাম্প
ইরানের কিছু সমুদ্রপথনির্ভর আমদানি আছে। আগে সংযুক্ত আরব আমিরাত থেকে তার গমের পঞ্চমাংশ আসত। ব্রাজিল ও ইউক্রেন থেকে বেশির ভাগ ভুট্টা আসে উপসাগরের বন্দর দিয়ে। কিছু শস্য ক্যাস্পিয়ান বন্দর বা তুরস্ক ও মধ্য এশিয়া হয়ে রাশিয়া ও কাজাখস্তান থেকে আসতে পারে, তবে বেশি খরচে।

ইরান ধ্বংসের হুমকি দিয়ে কেন পিছিয়ে গেলেন ট্রাম্প?
ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েও কেন হঠাৎ যুদ্ধবিরতিতে সম্মত হলেন ডোনাল্ড ট্রাম্প? এটি কি তার সুচতুর কূটনৈতিক চাল নাকি চাপের মুখে পিছু হটা? বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চরম হুঁশিয়ারিতে কেঁপে উঠেছিল বিশ্ব।

‘ট্রাম্প আগুন লাগিয়ে বালতি নিয়ে এসেছেন পানি দিতে’
যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। তেল, বাণিজ্য, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক চাল—সবকিছু মিলিয়ে ইরানের সামনে বড় চ্যালেঞ্জ। লেবাননে ইসরায়েলের হামলা থেমে নেই। যুদ্ধবিরতির পর লেবাননে এখন পর্যন্ত আড়াই শ'র বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের হামলায়।

‘চীন-পাকিস্তানে বাংলাদেশের ঝোঁক, নতুন নিরাপত্তা সমীকরণে ভারত’
এই আলাপ সামনে আনা যেতে পারে যে, পাকিস্তানের সাথে পুনঃসংযোগ হয়ত কেবল ভারতকে হাসিনার অবস্থার বিষয়টি পুনর্বিবেচনা বা আলোচনার জন্য চাপ দেওয়ার একটি কৌশল হতে পারে, যার বিনিময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা এবং পাকিস্তানের সাথে গভীরতর সম্পর্ক এড়ানো সম্ভব হবে।

বাংলাদেশের সঙ্গে ‘সম্পর্ক জোরদারের’ আশা ভারতের
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়। মোদির পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন স্পিকার ওম বিড়লা।

ঢাকা-দিল্লির সম্পর্কে হঠাৎ কেন শত্রুতা? বিশ্লেষণ করেছেন ভারতের সাবেক এক এমপি
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ভাষ্য—এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবনতি।



