
চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব কনজিউমার অ্যান্ড এসএমই ব্যাংকিং ডিভিশন এম নাজীম এ চৌধুরী এবং হযরত শাহ আলী মহিলা কলেজের অধ্যক্ষ রানা ফেরদৌস রত্না।

দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মেডিকেল কলেজসহ জেলা ও মহানগরে একযোগে ২৯টি কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এসব কমিটির মধ্যে কয়েকটি নতুন এবং বাকিগুলো পূর্ণাঙ্গ, আংশিক পূর্ণাঙ্গ ও বর্ধিত করা হয়েছে।

রাজশাহীর দুর্গাপুরে দাওকান্দি সরকারি কলেজে জুতাপেটার শিকার নারী শিক্ষক আলিয়া খাতুনকে সাময়িক বরখাস্ত এবং জুতাপেটা করা বিএনপির কর্মী শাহাদাত আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আসলে কী ঘটেছিল সেদিন? চরচা দুজনের সঙ্গে কথা বলেছে। ভিডিও: মো. আমজাদ হোসেন

সারা দেশে জ্বালানি সংকটের মধ্যে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সবচেয়ে বেশি আত্মহত্যা করেছে স্কুল শিক্ষার্থী, ১৯০ জন। কলেজ পর্যায়ে ৯২ জন, বিশ্ববিদ্যালয়ে ৭৭ জন এবং মাদ্রাসায় ৪৪ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

চুক্তিতে স্বাক্ষর করেন ঢাকা ব্যাংকের রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান এসইভিপি এইচ. এম. মোস্তাফিজুর রহমান এবং সিদ্ধেশ্বরী গার্লস’ কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ বি এম মাশিউল হোসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাজারীবাগ থানার পরিদর্শক মো. শাহাদাত হোসেন জানান, মধ্যরাতে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে দরজা ভেঙে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

দুপুর হলেই শিশুগুলো বইখাতার ব্যাগ কাঁধে করে পৌঁছে যায় সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনের ফুটপাতে। তারাই ফুটপাতে চাদর বিছিয়ে পড়তে বসে পড়ে। এখানে প্রতিদিন চলে ‘আলোর স্কুল’।

শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন, আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালু রাখা, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের সঙ্গে সংলাপ, এবং ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কলেজ অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত করা।

বিএম কলেজে সর্বশেষ ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০২ সালে। বর্তমানে কলেজটির ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক পুলিশ কর্মকর্তার কলেজ শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। সে সময় মারমুখী পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিলেন ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের এই শিক্ষার্থী।

মাইলস্টোনে যু দ্ধবিমান বি ধ্ব স্তের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ২০ লাখ ও আহতদের ৫ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা করেছে সরকার। এই ঘোষণাকে অপমান বলছেন নি হ ত ও আ হ ত দের পরিবারের সদস্যরা।