
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
চরচা প্রতিবেদক

তেজগাঁও কলেজ ছাত্রাবাসে দুই পক্ষের সংঘর্ষে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে তেজগাঁও কলেজ শিক্ষার্থীরা। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে আলোচনার পর অবরোধ প্রত্যাহার করা হয়।
আজ রোববার দুপুরে শুরু হওয়া এই কর্মসূচির ফলে মানিক মিয়া এভিনিউ, কারওয়ান বাজারসহ আশপাশের এলাকায় যানজট হয়। এতে অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।
দেখা যায়, শিক্ষার্থীরা ফার্মগেট মোড়ে ব্যারিকেড দিয়ে সড়ক বন্ধ করে স্লোগান দেন। তাদের অভিযোগ, কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সাকিবুলকে হত্যা করেছে। কিন্তু ঘটনার এক মাস পার হলেও মূল আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং পুলিশ পদক্ষেপ নিচ্ছে না। শিক্ষার্থীরা দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করেন।
আন্দোলনরত শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বলেন, ‘’গত ৬ ডিসেম্বর রাতে ছাত্রাবাসে সাকিবুল হাসানের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১০ ডিসেম্বর তিনি মারা যান। ১১ ডিসেম্বর সড়ক অবরোধের সময় পুলিশ ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আশ্বাস দিলেও এখনো তা বাস্তবায়ন হয়নি।‘’
তিনি আরও বলেন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক তরুণ ও সাধারণ সম্পাদক সেলিমসহ অভিযুক্তরা প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এ সময় শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন–আসামি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবরোধ চালু রাখা, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাদের সঙ্গে সংলাপ, এবং ছয় ঘণ্টার মধ্যে গ্রেপ্তার না হলে কলেজ অধ্যক্ষের পদত্যাগ নিশ্চিত করা।
এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্যু মারমা জানান, শিক্ষার্থীদের ছয় সদস্যের দলকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরে আলোচনা শেষে দুপুর দুইটার দিকে অবরোধ প্রত্যাহার করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প