ওমরাহ

ওমরাহ ভিসার মেয়াদ কমাল সৌদি আরব
জুন মাসের প্রথম দিক থেকে এ অবধি ৪০ লাখের বেশি বিদেশি নাগরিকের জন্য ওমরাহর ভিসা ইস্যু করেছে সৌদি সরকার।

এক মাসে রেকর্ড এক কোটি ১৭ লাখ মানুষ ওমরাহ করলেন
সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে সেবার সম্প্রসারণ করা হচ্ছে।

বাংলাদেশসহ ১৪ দেশের ওপর সৌদি আরবের সাময়িক ভিসা নিষেধাজ্ঞা
হজ মৌসুমকে কেন্দ্র করে বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য অস্থায়ীভাবে ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসা প্রদান স্থগিত করেছে সৌদি আরব। কূটনৈতিক সূত্র জানায়, এই নিষেধাজ্ঞা আগামী জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকবে।
রমজানের প্রথমার্ধ্বে মসজিদে নববীতে ১ কোটি ৪০ লাখ মুসল্লি
পবিত্র মাহে রমজান মাস চলছে। পবিত্র এ মাসের প্রথম ১৫ দিনে সৌদি আরবের মদিনার মসজিদে নববীতে ১ কোটি ৪০ লাখ মুসল্লির আগমন ঘটেছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম সৌদি গেজেটের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মসজিদে নববীতে চালু হলো স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস
মুসল্লিদের সুবিধার্থে সৌদি আরবের মদিনা শহরের পবিত্র মসজিদে নববীতে চালু হয়েছে স্কুটার অ্যাম্বুলেন্স সার্ভিস। সংশ্লিষ্টরা জানায়, বিশাল জনসমাগমের মধ্যে দ্রুত চলাচল এবং অসুস্থ মুসল্লিদের জরুরি সেবা প্রদানের লক্ষ্যেই এ সেবা চালু করা হয়েছে।

এক দিনে ওমরাহ পালনের রেকর্ড
সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে গত বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। ওই দিন ৫ লাখ মুসল্লি মসজিদটিতে প্রবেশ করেছেন।

ওমরাহযাত্রীদের যেসব জিনিস বহনে নিষেধাজ্ঞা দিল সৌদি
পবিত্র ওমরাহ পালন করতে যাওয়া মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য নির্দেশ দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার এ সম্পর্কিত একটি নির্দেশনা জারি করে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমরাহযাত্রীদের মেনিনজাইটিস টিকার বাধ্যবাধকতা বাতিল করল সৌদি
পবিত্র ওমরাহ পালনে মেনিনজাইটিস টিকা নেওয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে সৌদি আরব। দেশটির সিভিল এভিয়েশনের জেনারেল অথরিটি আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।

ট্রানজিট ভিসা দিয়ে ওমরাহ করতে পারবেন জিসিসিভুক্ত দেশের বাসিন্দারা
এখন থেকে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) ছয় দেশের বাসিন্দারা ট্যুরিস্ট ও ট্রানজিট ভিসা দিয়েও ওমরাহ পালন করতে পারবেন। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

ওমরাহ যাত্রীদের মক্কায় লাইসেন্সপ্রাপ্ত যান ব্যবহারের আহ্বান কর্তৃপক্ষের
সৌদি আরবের মক্কায় পৌঁছানোর পর ওমরাহ যাত্রীদের লাইসেন্সপ্রাপ্ত যান ব্যবহারের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমরাহ যাত্রীদের ভ্যাকসিন প্রটোকল আরও কঠোর করল সৌদি
চলতি বছর ওমরাহ যাত্রীদের জন্য কয়েকটি রোগের টিকা বাধ্যতামূলক করেছে সৌদি আরবের সরকার। সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জাানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

তিন মাসে রেকর্ড ওমরাহ যাত্রী দেখল সৌদি আরব
২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে রেকর্ড ৬২ লাখ ৫৪ হাজার ৭৫১ জন যাত্রী ওমরাহ পালন করতে সৌদি আরবে গেছেন। যা এর আগের বছরের একই সময়ের চেয়ে ৩৫ শতাংশ বেশি।

সৌদিতে ভ্যাটের অর্থ ফেরত পাবেন পর্যটকেরা
সৌদি আরবে আগামী বছর থেকে মূল্য সংযোজন করের (ভ্যাট) অর্থ ফেরত পাবেন পর্যটকেরা। সৌদির যাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ এই ব্যবস্থার বাস্তবায়ন তত্ত্বাবধান করবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে এই উদ্যোগ নিয়েছে সৌদি সরকার।

জমজমের পানি পানে যেসব নির্দেশনা দিল সৌদি
সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজেকে যথাসম্ভব শান্ত রাখতে হবে ও আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে।

মদিনায় মসজিদে নববীতে এ বছর দু কোটি মুসল্লী নামাজ পড়েছেন
মদিনায় মুসলমানদের পবিত্র ধর্মস্থান মসজিদে নববীতে এ বছর দুই কোটি মুসল্লি নামাজ আদায় করেছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে, সৌদি আরবের মদিনায় অবস্থিত এ মসজিদে এক কোটি ৯০ লাখের বেশি মুসলমান নামাজ আদায় করেছেন।

মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজে নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান সৌদির
মক্কার গ্র্যান্ড মসজিদে নামাজের জন্য মুসল্লিদের নির্ধারিত জায়গা ব্যবহারের আহ্বান জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

১০ মাসে মহানবীর রওজা জিয়ারত করেছেন ১ কোটিরও বেশি মানুষ
২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইসলাম ধর্মের প্রবর্তক এবং শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারত করেছেন ১ কোটি ৬ লাখ মানুষ। এই জিয়ারতকারীদের মধ্যে পুরুষের সংখ্যা ৫৮ লাখ এবং নারীর সংখ্যা ৪৭ লাখ

হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহারে জেল-জরিমানার বিধান
হজ-ওমরাহ সংক্রান্ত অস্থায়ী ওয়ার্ক ভিসা অপব্যবহার ঠেকাতে শাস্তি নির্ধারণ করেছে সৌদি আরব সরকার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হজ ও ওমরাহ সংক্রান্ত খণ্ডকালীন কাজের ভিসার মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব
প্রতি বছর হজ ও ওমরাহ মৌসুমে কাজ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ আসেন সৌদি আরবে।

হজে না যেতে বয়স্ক ও শিশুদের অনুরোধ সৌদি সরকারের
সৌদি কর্তৃপক্ষ বলছে, আগামী বছরও হজের সময় প্রখর রোদ ও তীব্র গরম থাকবে। এ জন্য শারীরিকভাবে সুস্থ লোকজনকেই হজে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।


