
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামে গত বৃহস্পতিবার রেকর্ড সংখ্যক মুসল্লি ওমরাহ পালন করেছেন। ওই দিন ৫ লাখ মুসল্লি মসজিদটিতে প্রবেশ করেছেন।
মসজিদে নববী ও গ্র্যান্ড মসজিদের জেনারেল প্রেসিডেন্সি এ তথ্য জানিয়েছেন।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ জানায়, ক্রমবর্ধমান দর্শনার্থীদের সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে, কর্তৃপক্ষ ভিড় নিয়ন্ত্রণের জন্য উন্নত প্রযুক্তির ব্যবহার করেছে। যার মধ্যে রয়েছে এআই-পরিচালিত পর্যবেক্ষণ ব্যবস্থা এবং স্মার্ট ক্যামেরা।
মূল প্রবেশপথের সেন্সর রিডারগুলো রিয়েল-টাইম উপস্থিতি পর্যবেক্ষণ করে, যা যানজট কমাতে তাৎক্ষণিক সমন্বয় করে।
এছাড়া পবিত্র রমজান মাসে গ্র্যান্ড মসজিদে শৃঙ্খলা বজায় রাখতে এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে মক্কার নিরাপত্তা টহলবাহিনী ২৪ ঘণ্টা কাজ করছে। অন্যান্য নিরাপত্তা সংস্থার সহযোগিতায় কর্মকর্তারা বিশাল জনসমাগম পরিচালনা, বয়স্কদের সহায়তা, শিশুদের সুরক্ষা ও হারিয়ে যাওয়া দর্শনার্থীদের সাহায্য করছেন।
অতিরিক্ত সওয়াবের আশায় বিশ্বের অধিকাংশ মুসলিমই ওমরাহ পালনের জন্য রমজান মাসকে বেছে নেন। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এবারের রমজান মাসে বিপুলসংখ্যক মুসল্লি ওমরাহ পালন করবেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।