
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
প্রতি বছর হজ ও ওমরাহ মৌসুমে কাজ করার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ যান সৌদি আরবে। খণ্ডকালীন কাজের ভিসা পরিষেবার আওতায় মাত্র তিন মাসের জন্য দেশটিতে যান তারা।
এই কাজের ক্ষেত্র ও মাত্রা বাড়াতে এ সংক্রান্ত আইন পরিবর্তন করে ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। তবে এই সিদ্ধান্ত ২০২৫ সাল থেকে কার্যকর হবে।
বুধবার (২ অক্টোবর) দেশটির সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এক বিবৃতি জারি করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়।
বিবৃতি অনুযায়ী, ২০২৫ সাল থেকে এই ভিসার মেয়াদ হবে ৫ মাস ১১ দিন। এই মেয়াদ ১৪ ফেব্রয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত কার্যকর থাকবে। আগে এই মেয়াদ ছিল মাত্র তিন মাস।
এই ভিসায় যারা দেশটিতে এসে বিভিন্ন সংস্থা, প্রতিষ্ঠান বা কোম্পানিতে চাকরি নেবেন, সেসব নিয়োগ অবশ্যই লিখিতভাবে হতে হবে। এ ছাড়া, নিয়োগপত্রে প্রতিষ্ঠানের মালিক ও কর্মী দুই জনেরই স্বাক্ষর থাকতে হবে।
বিভিন্ন দেশের যারা এই ভিসার জন্য সৌদি দূতাবাস বা কনস্যুলেটে আবেদন করবেন, তাদের অবশ্যই চিকিৎসা বিমা করাতে হবে। বিমা কাগজপত্রের অনুলিপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
এ ছাড়া, এই ভিসাধারী কোনো কর্মী যদি আইন লঙ্ঘন কিংবা ভিসার অপব্যবহার করেন তাহলে অপরাধের মাত্রা অনুযায়ী তার কাছ থেকে সরকার ক্ষতিপূরণ আদায় করতে পারবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।