একনেক

প্রথম একনেকে অনুমোদিত ৫ প্রকল্পের মধ্যে ৪টির ব্যয় বৃদ্ধি
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বৈঠকটি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের প্রথম একনেক সভা, যার নেতৃত্বে তারেক রহমান। বৈঠকে মোট ৪৮৩ কোটি টাকা ব্যয়ে পাঁচটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

রেওয়াজ ভেঙে সচিবালয়ে বিএনপি সরকারের একনেক সভা, ৫ প্রকল্প অনুমোদন
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর গণমাধ্যমকে জানান, আগের সরকারের সময়ে নেওয়া ১ হাজার ৩০০টির অধিক উন্নয়ন ও অবকাঠামো প্রকল্প রয়েছে, যেগুলোর অনিয়ম ও যৌক্তিকতা খতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশে কমিটি করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে নতুন একনেক গঠন
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সভাপতি করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) গঠন করা হয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় বাড়ছে ২৫ হাজার কোটি টাকা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে।

একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন
একনেকে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন
শিক্ষা মন্ত্রণালয়ের দুটি বড় প্রকল্প অনুমোদিত হয়েছে-গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন (৫৬৭ কোটি টাকা) এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুরে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন (অতিরিক্ত ব্যয় ৩৯৫ কোটি টাকা)।



