Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ২১: ২৬
একনেকে ১৫ হাজার ৩৮৩ কোটি টাকার ১৭ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

একনেকে মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি। কৃষি খাতে নেওয়া হয়েছে ‘চট্টগ্রাম কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন’ এবং ‘মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ জোরদারকরণ’ প্রকল্প। বিদ্যুৎ ও জ্বালানি খাতে তিনটি অনুসন্ধান কূপ খনন এবং ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গৃহায়ণ ও গণপূর্ত খাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন– ২০২৪-এ আহত ও শহীদ পরিবারগুলোর জন্য স্থায়ী বাসস্থান নিশ্চিতে মিরপুরে ১ হাজার ৫৬০টি ফ্ল্যাট ও ‘৩৬ জুলাই’ আবাসিক প্রকল্প অনুমোদন পেয়েছে। পাশাপাশি বাংলাদেশ সচিবালয়সহ গুরুত্বপূর্ণ ভবনগুলোর অগ্নিনিরাপত্তা আধুনিকায়নের প্রকল্প পাস হয়েছে।

অবকাঠামো উন্নয়নে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প (লাইন-৬) সংশোধন, সিরাজগঞ্জ–রায়গঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প ছাড়াও স্থানীয় সরকার খাতে ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রিজিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ অনুমোদন দেওয়া হয়েছে। শিক্ষা খাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও গবেষণাগার নির্মাণ, স্বাস্থ্য খাতে প্রজনন স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ, বায়োটেক গবেষণা কেন্দ্র স্থাপন এবং ওষুধ প্রশাসন ও কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম চালুর প্রকল্প গৃহীত হয়েছে।

এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অধীনে জাপান হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রকল্পের দ্বিতীয় পর্যায় অনুমোদনের পাশাপাশি ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি ছোট প্রকল্পের বিষয়েও সভায় অবহিত করা হয়।

বিষয়: জ্বালানিকৃষিপ্রধান উপদেষ্টাএকনেকপ্রকল্প
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক