
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানিয়েছেন যে, সম্প্রতি ইসলামী ব্যাংক নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা রকম বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়ানো হচ্ছে। আজ শুক্রবার ওসমানি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি আশ্বস্ত করে বলন, ব্যাংকের আমানতকারীদের ভয়ের কোনো কারণ নেই।

সিপিডিসহ বিভিন্ন মহল থেকে উত্থাপিত সমালোচনার জবাবে অর্থমন্ত্রী বলেন, এটি কোনো বিশেষ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্যোগ নয়। বরং করদাতাদের অপ্রয়োজনীয় হয়রানি কমানো এবং কর ব্যবস্থাকে আরও বাস্তবসম্মত করার একটি পদক্ষেপ।

মূল্যস্ফীতির চাপ কমাতে চাল, গম, ডাল, আলু, পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ভোজ্যতেল, মাছ, মাংস ও কৃষিপণ্যসহ প্রায় ৬০টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর উৎসে কর কমানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, “আমার যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না।”

অর্থমন্ত্রী বলেন, “আমরা জনগণের কাছে যেই ওয়াদাগুলো করেছি, সেগুলো পূরণ করতে আমরা সক্ষম।”

অর্থমন্ত্রী বলেন, “বাজেটে কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, ফিন্যান্সিয়াল সেক্টরের কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করব না। এটা পরিষ্কার করে বলছি। করব না। বাজেট হচ্ছে সকলের জন্য।”

২০২৬-২৭ অর্থ বছরের জন্য প্রস্তাবিত বাজেটে যে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা ফাঁকাবুলি এবং একটি চটকদার সিদ্ধান্ত বলে মন্তব্য করছে বিরোধী দল জামায়াতে ইসলামী।

প্রস্তাবিত জাতীয় বাজেটে আপাতত কালো টাকা বৈধ করার সুযোগ না রাখায় সরকারকে ‘সতর্ক সাধুবাদ’ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আহরণ এবং মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।
১১ জুন (২০২৬) ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এ নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ? ভিডিও: মাহিন আরাফাত

এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। এটি দেশের ইতিহাসের সর্ববৃহৎ এবং ৫৫তম জাতীয় বাজেট।

প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় রাজধানীতে আজ বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ পৃথক পৃথকভাবে বিক্ষোভ করেছে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের বাজেট বরাদ্দে বড় ধরনের বৃদ্ধি প্রস্তাব করেছে সরকার। নতুন অর্থবছরে সংস্থাটির জন্য ৪,৪০১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের ২,৯৫৬ কোটি টাকার তুলনায় প্রায় ৪৯ শতাংশ বেশি।

একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা এবং সর্বোচ্চ আয়কর হার ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাবে হতাশা প্রকাশ করেছে ঢাকা চেম্বার। সংগঠনটি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।

একইসঙ্গে উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়সীমা অপরিবর্তিত রাখা এবং সর্বোচ্চ আয়কর হার ৩৫ শতাংশ নির্ধারণের প্রস্তাবে হতাশা প্রকাশ করেছে ঢাকা চেম্বার। সংগঠনটি করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকায় উন্নীত করার দাবি জানিয়েছে।