Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

বাজেটে কর প্রত্যাহার, তবু কি কম্পিউটার ক্রেতাদের স্বস্তি মিলবে?

কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশ কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু।

তাসীন মল্লিক

তাসীন মল্লিক

প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২: ০৯
বাজেটে কর প্রত্যাহার, তবু কি কম্পিউটার ক্রেতাদের স্বস্তি মিলবে?

বাজারে সরবরাহ সংকট এবং চড়ামূল্যে কম্পিউটারের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ র‍্যামের দামে নজর রাখছিলেন সামি আল জাবের। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কম্পিউটার পণ্যের ওপর শুল্ক প্রত্যাহারের খবর তার জন্য কিছুটা স্বস্তির। দীর্ঘদিন ধরে প্রযুক্তিপণ্যের উচ্চমূল্য নিয়ে ভুগতে থাকা সাধারণ ব্যবহারকারীদের মতো তিনিও অপেক্ষায় আছেন–অর্থমন্ত্রীর প্রস্তাব বাস্তবে কতটা প্রভাব ফেলবে।

Advertisement
Advertisement
Advertisement

একটি প্রযুক্তি প্রতিষ্ঠানে কর্মরত সামি চরচাকে বলেন, “আন্তর্জাতিক বাজারে র‍্যামের সংকট, দাম তো কোনো কোনো ক্ষেত্রে ১০০ শতাংশও বেড়েছে। এখন শুল্ক প্রত্যাহারের সুফল কবে পাব, তার অপেক্ষায় আছি।”

তার এই মন্তব্যেই প্রতিফলিত হয়, বর্তমান বাজার বাস্তবতায়। আর তা হলো, শুধু কর কমালেই যে সঙ্গে সঙ্গে দাম কমবে, তা নয়। বরং এর সঙ্গে জড়িত রয়েছে আরও বহু অর্থনৈতিক ও বৈশ্বিক উপাদান।

গতকাল বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ, ডেস্কটপ, মনিটরসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ওপর আরোপিত আমদানি শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর কমানো বা প্রত্যাহারের প্রস্তাব এসেছে। সরকারের এই পদক্ষেপকে প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। ফলে এসব পণ্যের দাম কমার একটি স্পষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে, যা দেশের ডিজিটাইজেশন প্রক্রিয়াকে আরও গতিশীল করতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

তবে আমদানিকারকদের ভাষ্য, সম্ভাব্য দাম কমা পুরোপুরি নির্ভর করছে বাস্তব বাজার পরিস্থিতির ওপর। অর্থাৎ, শুধু কর কমানোই চূড়ান্ত মূল্য নির্ধারণ করে না। বরং আন্তর্জাতিক বাজারের পণ্যের দাম, ডলারের বিনিময় হার, আমদানি ব্যয়, সরবরাহ পরিস্থিতি এবং ব্যবসায়ীদের মূল্য নির্ধারণ কৌশলও বড় ভূমিকা রাখবে। ফলে করছাড়ের সুফল পেতে কিছুটা সময় লাগতে পারে।

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম চরচাকে বলেন, “সরকারের সদিচ্ছার প্রতিফলন আমরা বাজেটে দেখতে পেয়েছি। আগের চেয়ে অনেকটা কম দামেই সবাই কম্পিউটার কিনতে পারবে। কিন্তু আন্তর্জাতিক বাজারের দামের বিষয়টি এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।”

জহিরুলের এই বক্তব্য থেকে বোঝা যায়, অভ্যন্তরীণ নীতিগত পরিবর্তন সত্ত্বেও বৈশ্বিক বাজারের প্রভাব এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সব ধরনের শুল্ক ও কর প্রত্যাহারের প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, “এসব পণ্যের আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করেন এবং এসএসডি আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ আমদানি শুল্ক ছাড়া সব ধরনের রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করছি।”

প্রস্তাবিত বাজেটে সংকটে পড়বে নিম্নআয়ের মানুষbudget

এ ছাড়া কম্পিউটার প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডেটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি ও কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশ কমানোর প্রস্তাব করেন অর্থমন্ত্রী আমির খসরু। এই পদক্ষেপগুলো প্রযুক্তিপণ্যের ওপর করের চাপ উল্লেখযোগ্যভাবে কমাবে বলে ধারণা করা হচ্ছে।

বাজেটে, কম্পিউটার ও ডিজিটাল ডিভাইস খাতের দেশীয় বিকাশকে ত্বরান্বিত করতে কম্পিউটার, কম্পিউটারের যন্ত্রাংশ ও অন্যান্য ডিজিটাল ডিভাইস উৎপাদনের জন্য উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্ক ও কর অব্যাহতি সুবিধা আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। ফলে দেশীয় উৎপাদন খাত আরও শক্তিশালী হতে পারে এবং আমদানি নির্ভরতা কিছুটা কমতে পারে।

দাম কত কমবে?

বাজেট বিশ্লেষণে দেখা যায়, অর্থমন্ত্রী ডিজিটাল ডিভাইসের ব্যবহার বাড়াতে এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়ে তুলতে কর কাঠামো সহজ করার প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেট প্রযুক্তিপণ্যকে আরও সাশ্রয়ী করার একটি নীতিগত দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যদি এসব করছাড় কার্যকরভাবে বাস্তবায়িত হয় এবং বাজারে প্রতিযোগিতা বজায় থাকে, তাহলে ল্যাপটপ ও ডেস্কটপের দাম উল্লেখযোগ্য হারে কমে সাধারণ মানুষের নাগালের মধ্যে চলে আসতে পারে।

অ্যাপলের কম্পিউটার। ছবি: রয়টার্স
অ্যাপলের কম্পিউটার। ছবি: রয়টার্স

আমদানিকারক, বিক্রেতাসহ সংশ্লিষ্টদের ধারণা, ল্যাপটপের দাম গড়ে প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমতে পারে। অর্থাৎ, বর্তমানে যে ল্যাপটপের দাম ১ লাখ টাকা, তা ৮৫ হাজার থেকে ৯০ হাজার টাকার মধ্যে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ডেস্কটপ কম্পিউটারের দাম প্রায় ৮ থেকে ১২ শতাংশ পর্যন্ত কমতে পারে। ফলে ৫০ হাজার টাকার একটি ডেস্কটপের দাম কমে প্রায় ৪৪ থেকে ৪৬ হাজার টাকায় নেমে আসতে পারে।

রাজধানীর মাল্টিপ্ল্যান সেন্টারের এফ এম টেকের সত্ত্বাধিকারী মোখতার হোসেন চরচাকে বলেন, “কর-ছাড়ে প্রভাব পড়বে ল্যাপটপের দামে। আমি আশা করি অফিশিয়াল ল্যাপটপ এবং গ্রে মার্কেটের (আমদানি) ল্যাপটপের দামের পার্থক্য কমে আসবে। ডেস্কটপের দামের প্রভাব হয়তো কম হবে। কারণ র‍্যাম আর চিপের মার্কেট তো অস্থির।”

অতীতে উচ্চ করের কারণে ল্যাপটপ ও কম্পিউটার পণ্যের দাম তুলনামূলক বেশি ছিল, যা সাধারণ ব্যবহারকারী, ফ্রিল্যান্সার ও শিক্ষার্থীদের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। নতুন বাজেটে এই চাপ কমানোর উদ্যোগ নেওয়ায় বাজারে প্রতিযোগিতা বাড়বে এবং আমদানি খরচ কমে আসবে, যার প্রভাব সরাসরি খুচরা দামে পড়ার কথা।

র‍্যামের দাম কমতে পারে বছর শেষে

গত বছরের শেষ প্রান্তে এসে র‍্যামের বাজার দরে যে ঊর্ধ্বগতি শুরু হয়, তা এখনো চলছে। এর পেছনে রয়েছে এআইভিত্তিক কম্পিউটার ও ডেটা সেন্টারগুলোতে উচ্চ প্রযুক্তির র‍্যামের বাড়তি চাহিদা। প্রযুক্তিবিদরা তখন দাবি করেছিলেন, চিপ সংকটের আশঙ্কা কিংবা বছরের শেষ সময়ে সরবরাহ ব্যবস্থায় ব্যাঘাতের কারণে এই কৃত্রিম সংকট তৈরি হতে পারে।

আন্তর্জাতিক বাজারে এই দাম বাড়ার ফলে এর নেতিবাচক প্রভাব বাংলাদেশের স্থানীয় বাজারেও রয়েছে।

ল্যাপটপ। ছবি: রয়টার্স
ল্যাপটপ। ছবি: রয়টার্স

আমদানিকারকরা বলছেন, এই সংকটের শেষ হতে সময় লাগতে পারে চলতি বছরের শেষ নাগাদ। ফলে কম্পিউটার পণ্যের শুল্ক প্রত্যাহারের সুবিধা সহসাই মিলছে না। বরং কিছুটা সময় নিয়ে এর প্রভাব দৃশ্যমান হতে পারে।

বিসিএস সভাপতি জহিরুল ইসলাম চরচাকে বলেন, “পৃথিবীতে একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে যে, এআই বেসড ডেস্কটপ ও সার্ভার ব্যবহার। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সার্ভার ম্যানুফ্যাকচার যারা করে, তাদের অর্ডারের পরিমাণ অনেক। এরা বড় বড় কোম্পানি। ফলে নরমাল কনজিউমার মার্কেটে পণ্য সরবরাহ করতে তারা হিমশিম খাচ্ছে। আমার ধারণা এটা এক বছর যাবে।”

সব মিলিয়ে, শুল্ক প্রত্যাহারের এই সিদ্ধান্ত কম্পিউটার বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর পূর্ণ সুফল পেতে সময়, বাজার স্থিতিশীলতা এবং বৈশ্বিক সরবরাহ পরিস্থিতির উন্নতি–এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

বিষয়: আমদানিকম্পিউটারডিজিটাল সেবাঅর্থমন্ত্রীবাজেট ২০২৬-২৭এআইল্যাপটপ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে