Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> ভাবনা

ক্রিকেটে এভাবে জিতে কী লাভ?

নাইর ইকবাল

নাইর ইকবাল

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৬: ৫৩
ক্রিকেটে এভাবে জিতে কী লাভ?

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্রিকেট যতোটা আলোচনায়, তার চেয়ে অনেক বেশি আলোচনায় মিরপুর স্টেডিয়ামের ‘কালো মাটি’র উইকেট। গ্যালারি থেকে বা টেলিভিশন পর্দায় মিরপুরের উইকেটের দিকে তাকালে মনে হচ্ছে সেটির ওপরে যেন কয়লা লেপে দেওয়া হয়েছে! বাংলাদেশের ক্রিকেট যাঁরা অনেক দিন ধরে অনুসরণ করেন, তাদের কাছে এমন ‘কালো’ পিচের রহস্য মোটামুটি পরিস্কার। উইকেটটা তৈরিই হয়েছে বাড়তি সুবিধা নিতে। কালো রঙের উইকেট থেকে অনিয়মিত বাউন্স কিংবা টার্ন তুলে নেওয়া। এমন উইকেট বানালে সফরকারী দলগুলোর ওপর যে আধিপত্য বিস্তার করা যায়, তা মোটামুটি পরীক্ষিতই। এমন উইকেট বানিয়েই অতীতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো দলগুলোকে নাকানি–চুবানি খাওয়ানো গেছে। গত কয়েক মাস ধরে ৫০ ওভারের ফরম্যাটে বাংলাদেশ দলের যে অবস্থা, তাতে ওই ধরনের কিছুই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দরকার। নয়তো সরাসরি ওয়ানডে বিশ্বকাপ খেলাটাই যে অনিশ্চিত হয়ে পড়বে!

Advertisement
Advertisement
Advertisement

কিছু দিন আগে বিসিবির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কের সমাপ্তি ঘটেছে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী সিলভার। লঙ্কান ভদ্রলোক ‘সুবিধা নেওয়ার’ উইকেট বানাতে ছিলেন সিদ্ধহস্ত। বাংলাদেশের ক্রিকেটের অতীতের অনেক সাফল্যের সঙ্গেই জড়িয়ে আছে লঙ্কান ভদ্রলোকের নাম। আবার বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতার জন্যও গামিনী সাহেবের তৈরি করা উইকেটকে দোষারোপ করা হয়। বলা হয় মিরপুরের উইকেটে খেলে খেলে বাংলাদেশের ক্রিকেটারদের অভ্যাস এতটাই খারাপ হয়ে যায়, যে একটু গতিময়, বাউন্স সমৃদ্ধ ভালো উইকেটে খেলতে গেলেই সমস্যায় পড়েন তারা। এই সমস্যা থেকে খেলোয়াড়দের বের করে আনতেই অস্ট্রেলিয়া থেকে টমি হেমিংকে আনা। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার এই হেমিং পার্থ টাইপের বাউন্সি উইকেট বানিয়ে বাংলাদেশের ক্রিকেট বদলে দেবেন, কথাবার্তা এমনই ছিল। তবে কাল ক্যারিবীয়দের বিপক্ষে হেমিংয়ের তৈরি কালো মাটির উইকেট দেখে সবাই বেশ অবাক।

বিশ্বকাপ খেলা যেখানে শঙ্কায়, তখন সেটি নিশ্চিত করতে বিসিবি যদি এমন উইকেট তৈরি করে, তাতে কারও কিছু বলার নেই। প্রেমে আর যুদ্ধে যেকোনো কৌশলই নেওয়া যায়। কিন্তু দেশের ক্রিকেটের সার্বিক উন্নতি যদি মাথায় থাকে, তাহলে এমন উইকেট, যেটি বিদেশি দলের কাছে মনে হবে, ‘বিরাট রহস্য’, যে উইকেটে বাংলাদেশি স্পিনারদের একেক জনকে মনে হবে শেন ওয়ার্ন, মুশতাক আহমেদ কিংবা সাকলায়ের মুশতাক, তাতে খেলে কী লাভ, সেই আলোচনা থেকেই যায়। মিরপুর স্টেডিয়ামে এমন উইকেটে অতীত দিনে বিদেশি দলগুলোর সঙ্গে বীরত্বগাথার স্মৃতিও ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা উসকে দেয়, এসব জয়ে বাংলাদেশের ক্রিকেটের কী লাভ হয়েছে!

Advertisement
Advertisement
Advertisement

ঘরের মাঠে দাপট দেখানোর ব্যবস্থা করে ম্যাচ জিতে আসলে আখেরে দেশের ক্রিকেটের কোনো লাভ হয়নি কখনোই। এই মিরপুরেই ২০২১ সালে টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ জিতেছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে শিরোপা জিতেছিল সেই অস্ট্রেলিয়া আর দেশের মানুষের চোখে ভ্রান্তি তৈরি করা বাংলাদেশ খেলেছিল যাচ্ছেতাই ক্রিকেট। স্কটল্যান্ডের বিপক্ষেও হারতে হয়েছিল দলকে। অস্ট্রেলিয়ার পরপরই নিউজিল্যান্ডের বিপক্ষেও একই ধরনের উইকেটে খেলে এসেছিল সিরিজ জয়। কিন্তু আসল জায়গায় লবডঙ্কা।

কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০৭ রানে গুটিয়ে গিয়ে ৭৪ রানের বিশাল জয়, অতীতের সেই জয়গুলোকে খুব করে মনে করাচ্ছিল। যতোই বিশ্বকাপ নিয়ে শঙ্কা থাক আর প্রেম ও যুদ্ধের সেই উদাহরণ টানা হোক, যে জয় ‘আয়োজন করে’ পাওয়া, তাতে আনন্দের পরিমাণ কমই থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে কাল সকাল থেকেই কালো মাটির উইকেট নিয়ে সমালোচনা, সেটি অতীতের কথা মনে করেই। এতদিন কালো মাটির ওপরই শুকনো বা সবুজ ঘাস রেখে দিয়ে উইকেটে গতি আনার চেষ্টা হয়েছে, কাল সেই চেষ্টাটাও হয়নি।

শনিবার সারা দিন ঢিমে ক্রিকেট দেখল ক্রিকেটপ্রেমীরা। এমনিতেই আফগানিস্তানের বিপক্ষে আরব আমিরাতে ওয়ানডে সিরিজে ৩–০ ব্যবধানে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। খেলাটার প্রতি সাধারণের আগ্রহের গ্রাফ পড়তির দিকে। সাধারণ মানুষ প্রচণ্ড বিরক্ত ক্রিকেটারদের মাঠের পারফরম্যান্সে। এরমধ্যে উইন্ডিজের বিপক্ষে এমন ‘ব্যবস্থা করে’ পাওয়া জয়টা মানুষের মধ্যে স্বস্তির বদলে তৈরি করছে বিরক্তি।

শেষ পর্যন্ত প্রশ্নটা জয়ের নয়—বাংলাদেশ ক্রিকেট কোন পদ্ধতিতে এগিয়ে যাবে, সেটাই আসল। প্রতিপক্ষকে হারানোর শর্টকাট পথ হয়তো সাময়িক স্বস্তি দেয়, কিন্তু দেশের ক্রিকেটকে টেকসই ভিত্তি দেয় না। আজকের ‘কালো মাটি’র উইকেটে জয়ের উল্লাস আগামী দিনের বাস্তবতায় মিশে যাবে হতাশায়, এমন ঘটনা মোটেও নতুন কিছু নয়, বাংলাদেশের ক্রিকেটে।

বিষয়: বাংলাদেশ ক্রিকেটমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামক্রিকেট
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    মব দেশে বাড়ছে, বিদেশে কি রপ্তানিও হচ্ছে?

    আমাদের দেশে মব আর নতুন কোনো বিষয় নয়। বরং দিনকে দিন কিছুটা স্বাভাবিক ঘটনা হয়ে উঠছে যেন। কখনও বাড়ে, কখনও একটু কমে- কিন্তু মব বিদায় হচ্ছে না কোনোভাবেই। উল্টো যেন মব রপ্তানির দেশে পরিণত হচ্ছে আমাদের এই বাংলাদেশ! ভাবে? চলুন, আলোচনার ভেতরে ঢোকা যাক। শুরুতেই বর্তমানে দেশের ভেতরে মব কি অবস্থায় আছ

  • সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    সাক্ষরতার সংখ্যায় অগ্রগতি, জীবনের পরীক্ষায় কত দূর?

    মানুষের অধিকার, মর্যাদা ও উন্নয়নের জন্য সাক্ষরতার গুরুত্ব তুলে ধরতে ইউনেসকো ১৯৬৬ সালে ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ঘোষণা করে। বিশ্বজুড়ে এর উদযাপন শুরু হয় ১৯৬৭ সালে; আর স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালে।

  • রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    রংপুরে ৪ খুন: ব্যর্থ আসলে কারা?

    ২৩ আগস্ট রাতে সাবেক স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীর পুরো পরিবারের শেষ হয়ে যাওয়ার খবরটা প্রথম শুনে বুঝিনি যে এই ঘটনা সামনে অনেক চমক তৈরি করে রেখেছে। হত্যা রহস্য উন্মোচনের জন্য গোলকধাঁধা অপেক্ষা করছে–কে জানত? রাতে ঘুমিয়ে সকালে উঠেই শুনি দুই আসামি ধরা পড়েছে, এমনকি হত্যার দায়ও স্বীকার করে নিয়েছেন

  • সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    সম্পত্তি হস্তান্তর আইনের বিরোধিতা কেন?

    গত রোববার জাতীয় সংসদে তিনটি গুরুত্বপূর্ণ আইন পাস হয়েছে। এর মধ্যে বহুলালোচিত ‘জাতীয় মানবাধিকার কমিশন বিল ২০২৬’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল ২০২৬’ নিয়ে পরে আলোচনা করার ইচ্ছা আছে। এখানে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে কথা বলব। এই আইনের উদ্দেশ্য–বাবা–মা সন্তানকে সম্পত্তি লিখে দেওয়া