Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন

পাঁচ বছরে চুরি-ছিনতাই-ডাকাতি সবচেয়ে বেশি পঁচিশে!

আরমান ভূঁইয়া

আরমান ভূঁইয়া

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১৭: ৫৮
পাঁচ বছরে চুরি-ছিনতাই-ডাকাতি সবচেয়ে বেশি পঁচিশে!

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। বিশেষ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। পুলিশের সর্বশেষ পরিসংখ্যান বলছে, গত পাঁচ বছরের মধ্যে এসব অপরাধে সবচেয়ে বেশি মামলা হয়েছে গেল ২০২৫ সালে।

Advertisement
Advertisement
Advertisement

বছরের শুরু থেকেই একের পর এক চাঞ্চল্যকর ঘটনায় জনমনে নিরাপত্তাহীনতা প্রকট হয়ে উঠেছে। এরই মধ্যে রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে খোদ এক পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরির ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। গত শনিবার ভোরে মুখোশধারী দুই ব্যক্তি থানার কম্পাউন্ডে ঢুকে পার্কিংয়ে রাখা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় বলে জানা গেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মোটরসাইকেলটি থানার অভ্যন্তরীণ পার্কিং থেকে চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

দেশজুড়ে গুলি-কোপাকুপি, প্রথম ৭ দিনেই ২০ খুনখুন

Advertisement
Advertisement
Advertisement

এ ধরনের ঘটনা শুধু যে অপেক্ষাকৃত জনবিরল বা অনিরাপদ স্থানে ঘটছে, তা কিন্তু নয়। ঘটছে দেশের গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্পাঞ্চলেও। গত ৭ জানুয়ারি বিকেলে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল এলাকায় র‍্যাব পরিচয়ে একটি জুয়েলারি দোকানের দুই কর্মচারীকে অপহরণ করে ৮০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ছিনতাইকারীরা গামছা দিয়ে তাদের চোখ বেঁধে মারধর করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়। আহত ওই দুই ব্যক্তি হলেন, নারায়ণগঞ্জ শহরের হাজী জুয়েলারী নামের একটি দোকানের কর্মচারী মোজাম্মেল হক হুমায়ুন (৫৫) ও ফজলে রাব্বি (৪৮)।

ভুক্তভোগী মোজাম্মেল হক হুমায়ুন বলেন, “আমরা কখনো ভাবিনি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ এমন ভয়ংকর কাজ করতে পারে। চোখ বেঁধে আমাদের মারধর করা হয়, টাকা কেড়ে নেওয়ার সময় মনে হচ্ছিল বেঁচে ফিরতে পারব না। এখনো রাতে ঘুমাতে পারি না, রাস্তায় বের হলে ভয় লাগে।”

পাঁচ বছরের ছিনতাইয়ের চিত্র
পাঁচ বছরের ছিনতাইয়ের চিত্র

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সারা দেশে চুরির ঘটনায় মামলা হয়েছে ৯ হাজার ৬৭২টি, ছিনতাইয়ের ঘটনায় ১ হাজার ৯৩৫টি এবং ডাকাতির ঘটনায় ৭০২টি মামলা হয়েছে। যেখানে ২০২৪ সালে এই সংখ্যা ছিল বেশ কিছুটা কম। ওই বছরে চুরির ঘটনায় মামলা হয়েছিল ৮ হাজার ৬৫৫টি, ছিনতাইয়ের ঘটনায় ১ হাজার ৪১২টি এবং ডাকাতির ঘটনায় মামলা হয়েছিল ৪৯০টি।

এই দুই বছরের হিসাব দেখলেই এটি স্পষ্ট যে, দেশে চুরি, ছিনতাই ও ডাকাতি বাড়ছে। তবে আরও কিছু বছর পিছিয়ে গেলে দেখা যাবে, ২০২৫ সালে আসলে গত ৫ বছরের মধ্যেই সবচেয়ে বেশি চুরি, ডাকাতি, ছিনতাই হয়েছে। এর আগে ২০২৩ সালে চুরি, ছিনতাই ও ডাকাতির মামলা ছিল যথাক্রমে ৯ হাজার ৪৭৫টি, ১ হাজার ২২৭টি ও ৩১৯টি। ২০২২ সালে ছিল ৯ হাজার ৫৯১টি চুরি, ১ হাজার ১২৮টি ছিনতাই এবং ৪০৬টি ডাকাতির মামলা। এবং ২০২১ সালে এই মামলার সংখ্যা চুরির ক্ষেত্রে ছিল ৮ হাজার ৪৯৮টি, ছিনতাইয়ে ৯৭১টি ও ডাকাতির ক্ষেত্রে ৩০৮টি।

পাঁচ বছরের ডাকাতির চিত্র
পাঁচ বছরের ডাকাতির চিত্র

শুধু যে সাধারণ মানুষই চুরি, ছিনতাই, ডাকাতির শিকার হচ্ছে, বিষয়টি এমন নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিরাও এসবের শিকার হচ্ছে। গত ৮ জানুয়ারি গাজীপুরের বাসন থানায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্য মোহাম্মদ হাবীব চৌধুরীর কাছ থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় গুলি ছোড়ার ঘটনা ঘটে। জানা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেল কেনার কথা বলে তাকে ডেকে নেয়। পরে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। সৌভাগ্যক্রমে তিনি প্রাণে বেঁচে যান।

এ ঘটনার শিকার হাবীব চৌধুরীর অভিজ্ঞতা হচ্ছে, গুলি ছোড়ার শব্দ শুনেও আশপাশের কেউ এগিয়ে আসেনি। তার কথা হলো, “এখন মনে হচ্ছে, কেউই নিরাপদ নয়। রাজনীতি করি বা না করি, সবাই ঝুঁকির মধ্যে।”

পাঁচ বছরের চুরির চিত্র
পাঁচ বছরের চুরির চিত্র

জনমনে স্বাভাবিকভাবেই আশা, বাড়তে থাকা চুরি-ছিনতাই ও ডাকাতির লাগাম টানতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এইচ এম শাহাদাত হোসাইন এ বিষয়ে চরচা’কে বলেন, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে পুলিশ নিয়মিত টহল জোরদার, চেকপোস্ট বৃদ্ধি, হটস্পট এলাকায় বিশেষ অভিযান এবং গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে। সেই সাথে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হচ্ছে।

বিশ্লেষকেরা মনে করছেন, অর্থনৈতিক চাপ, রাজনৈতিক অস্থিরতা ও আইন প্রয়োগে দুর্বলতার সুযোগ নিয়ে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাধারণ মানুষের আস্থাও নষ্ট হচ্ছে।

মোসাব্বির হত্যা: চাঁদাবাজির নিয়ন্ত্রণ, নাকি রাজনৈতিক দ্বন্দ্বcrime scene

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল‍্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক চরচা’কে বলেন, “একটি দেশে চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ যখন ধারাবাহিকভাবে বাড়তে থাকে, তখন নাগরিকদের নিরাপত্তা নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়। তবে এর পেছনের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায়, এসব অপরাধের বড় একটি অংশ জীবন-জীবিকা নির্বাহের সঙ্গে যুক্ত। অনেক ক্ষেত্রে এই অপরাধের মাধ্যমে মাদকের অর্থ জোগান দেওয়া হয় কিংবা ন্যূনতম জীবিকা টিকিয়ে রাখা হয়। ফলে রাষ্ট্র যতদিন পর্যন্ত মানুষের যোগ্যতা, অবস্থান ও দক্ষতা অনুযায়ী টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারবে এবং একই সঙ্গে কার্যকরভাবে আইন প্রয়োগের মাধ্যমে এসব অপরাধ দমন করতে ব্যর্থ হবে, ততদিন এসব অপরাধ উর্ধ্বমুখীই থাকবে।”

এই অপরাধ বিশেষজ্ঞ আরও বলেন, “এ ধরনের অপরাধ যত বাড়তে থাকে, নাগরিকদের নিরাপত্তাবোধ তত কমে যায়। মানুষের মধ্যে স্থায়ী এক ধরনের ভীতি ও আতঙ্ক কাজ করে-বাইরে বের হলে ছিনতাইয়ের শিকার হওয়ার আশঙ্কা, বাসা ফাঁকা রাখলে চুরি বা ডাকাতির ভয়। কোথাও যেতে গেলেই মনে হয়, যেকোনো সময় অপরাধের মুখে পড়তে হতে পারে। এই অনিশ্চয়তা ও ভয় নাগরিকদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করে এবং সামাজিকভাবে গভীর নেতিবাচক প্রভাব ফেলে।”

বিষয়: রাজধানীছিনতাইঢাকাপুলিশডাকাতিঅপরাধচুরি
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে