Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশেষ প্রতিবেদন
ডিসমিসল্যাবের প্রতিবেদন

ভোটের আগের দিন যত গুজব

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ২৪
ভোটের আগের দিন যত গুজব

ভোটের আগের দিনও গুজব যেন শেষই হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে অনলাইন বিভিন্ন মাধ্যমেও এইসব ছড়িয়ে পড়ছে দ্রুত গতিতে। আজ বুধবার ফ্যাক্টচেক, অনুসন্ধান ও গবেষণা প্লাটফর্ম ডিসমিসল্যাবের এক প্রতিবেদন থেকে বিভিন্ন গুজবের তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনে যেসব ঘটনা উল্লেখ করা হয়–

ফরিদপুরে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের দাবিতে ছড়ানো ছবিটি এআই দিয়ে বানানো: ফরিদপুরে সেনাবাহিনীর অস্ত্র উদ্ধারের দাবিতে একটি ছবি পোস্ট হতে দেখা যায় ফেসবুকে। যাচাইয়ে দেখা যায়, গত ৭ ফেব্রুয়ারি ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে। তবে এই ছবিটি এআই দিয়ে বানানো।

নোয়াখালীর বেগমগঞ্জে ভোট কেন্দ্র দখলের দাবিতে ছড়ানো হয়েছে যৌথ মহড়ার ভিডিও: নোয়াখালীতে ভোটকেন্দ্র দখলের দাবিতে একটি ভিডিও ছড়াতে দেখা গেছে ফেসবুকে। ফ্যাক্টচেকে দেখা যায়, মূল ঘটনাটি নোয়াখালীর বেগমগঞ্জে নির্বাচনী নিরাপত্তায় যৌথবাহিনীর মহড়ার দৃশ্য।

Advertisement
Advertisement
Advertisement

অস্ত্র উদ্ধার ছাত্রদল নেতার বাসা থেকে, ছড়াচ্ছে শিবির নেতার দাবিতে: শিবির নেতার বাসা থেকে অস্ত্র উদ্ধারের দাবিতে একটি ছবি ছড়াতে দেখা গেছে ফেসবুকে। ফ্যাক্টচেকে দেখা যায়, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র, দুই রাউন্ড কার্তুজ ও দুইটি হাতবোমা উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী। এটি সেই ঘটনার ছবি।

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে হামলার ঘটনাটি চার বছর আগের: মূল ভিডিওটি ২০২১ সালের ১১ নভেম্বরে একটি ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছিল। অর্থাৎ, এটি চার বছরেরও বেশি পুরোনো।

রাজধানীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে বাসে আগুন দেওয়ার দাবিতে ছড়াচ্ছে গাজীপুরের পুরোনো ভিডিও: ফেসবুকে গত ১০ ফেব্রুয়ারি বিএনপি-জামায়েতের সংঘর্ষে রাজধানীতে বাস পুড়িয়ে ফেলা হয়েছে দাবি করে একটি ভিডিও পোস্ট করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মূল ভিডিওটি ২০২৫ সালের ১৫ নভেম্বর রাতে গাজীপুরে একটি চলন্ত বাসে আগুন লাগার একটি দৃশ্য।

জামায়াত কর্মীর বাড়ি থেকে ব্যালট পেপার উদ্ধার ও তাকে গ্রেপ্তারের ভুয়া দাবি প্রচার: ফেনীর দাগনভূঞায় জামায়াত নেতা মাস্টার আবদুর রহিমের বাড়িতে চালানো অভিযানে ব্যালট পেপার উদ্ধার এবং তাকে গ্রেপ্তারের দাবি ছড়িয়ে পড়ছে একাধিক সামাজিক মাধ্যমে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ব্যালট পেপার উদ্ধার কিংবা তাকে গ্রেপ্তারের কোন ঘটনা ঘটেনি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে পুলিশের বরাতে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জামায়াত নেতার বাড়িতে অভিযান পরিচালনা করা হলেও, সেই অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

সাবেক প্রধান উপদেষ্টার নামে যমুনা টিভির ভুয়া ফটোকার্ড প্রচার: এমন কোনো ফটোকার্ড যমুনা টিভির অফিশিয়াল ফেসবুক পেজ প্রকাশ করেনি। সংবাদমাধ্যমটির সাথে যোগাযোগ করলে যমুনা টিভির নিউ মিডিয়া বিভাগের সম্পাদক রুবেল মাহমুদ নিশ্চিত করেছেন, এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদন তারা প্রকাশ করেননি।

আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে দাবিতে ছড়াচ্ছে পুরোনো ভিডিও: আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে দাবিতে সম্প্রতি ছড়াতে দেখা যাচ্ছে পুরোনো ভিডিও। যাচাইয়ে দেখা যায়, এটি ছিল ২০২৪ সালের ৪ আগস্ট, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষের ঘটনা।

নির্বাচনে ইন্টারনেট বন্ধ ও সহিংসতার গুজব: নির্বাচনের সময় ইন্টারনেট বন্ধ থাকবে বা বিভিন্ন জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে–এমন দাবি কীভাবে ছড়াতে দেখা যাচ্ছে? দেখুন ডিসমিসল্যাব–যমুনা টিভির সিচুয়েশন রুমের এই আপডেটে।

ধর্মীয় বিদ্বেষ ছড়াতে ফেসবুকে টিএমডি হ্যাশট্যাগ: ডিসমিসল্যাবsocial media

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি: গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর গুলিবিদ্ধ হয়েছেন দাবিতে একাধিক পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব যোগাযোগ করে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি, তার দলীয় কার্যালয়ে হামলা হলেও তার ওপর কোনো হামলা হয়নি।

যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দাবি করা হয়েছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠি উদ্ধার করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভুয়া।

ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার দাবিতে ছড়ানো কার্ডটি বিএনপির নয়, স্বেচ্ছাসেবক সংস্থার: ফেসবুকে একটি ভিডিও ছড়িয়েছে। দাবি করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিরুদ্ধে প্রতিবন্ধী ও নিম্নবিত্তদের সঙ্গে ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে। তবে ডিসমিসল্যাবের যাচাইয়ে দেখা যায়, যে ফ্যামিলি কার্ড নিয়ে অভিযোগ উঠেছে, তা বিএনপির নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড নয়। এটি বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার (বেসওয়া) নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবক সংস্থার “সমাজ সেবা” নামের একটি ফ্যামিলি কার্ড।

সমকালের নামে ভুয়া ফটোকার্ড প্রচার: ফেসবুকে দৈনিক সমকালের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়াতে দেখা গেছে। সেখানে বলা হচ্ছে, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের ১২ তারিখ নির্বাচন পর্যন্ত সহিংসতা বন্ধ রাখার পরামর্শ দিয়েছেন। এবং সুশাসনের জন্য নাগরিক এ ব্যাপারে নিন্দা জানিয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড সমকাল প্রকাশ করেনি।

ভোররাতে যশোরের সীমাখালী বাজার এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার দাবিতে একটি ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি একাধিক পুরোনো ভিডিও থেকে খণ্ডিত অংশ নিয়ে সম্পাদনা করে বানানো হয়েছে।

বিষয়: বিএনপিগুজবঅস্ত্রভোটনির্বাচনশিবিরজামায়াতে ইসলামীআওয়ামী লীগগণভোটত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনসেনাবাহিনী
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

    সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত দেওয়া চলছে। টাকা তোলার জন্য আবেদন গ্রহণ শুরুর পর প্রথম তিন দিনে ৫৮ হাজার ৭৪৫ জন গ্রাহক মোট ৩ হাজার ৩০৪ কোটি টাকা উত্তোলনের আবেদন করেছেন। এর মধ্যে ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনে ২৬ হাজার ৫৬ জন গ্রাহক ব্যাংক থেকে মো

  • সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    সিলেট নগরে যানজট: দায় কার, হকার নাকি অবৈধ পার্কিংয়ের?

    ক্ষোভ প্রকাশ করে তিনি জানান, যানজটমুক্ত ও সুন্দর সিলেটের কথা চিন্তা করে এই আধুনিক লাক্সারি বাসস্ট্যান্ড তৈরি করা হয়েছে। কিন্তু ঘুরেফিরে ওই মূল রাস্তাতেই বাস দাঁড় করিয়ে যাত্রী তোলা হয়। এসব দেখার বা বলার কেউ নেই।

  • আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    আশুলিয়ায় ‘ট্রিপল মার্ডার’, যা জানা গেল

    ঢাকার আশুলিয়ার জামগড়ার ‘ট্রিপল মার্ডারের’ রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। প্রাথমিক তদন্তে হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়া সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়ার কথা বলছে সংস্থাটি। এ ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। সোমবার মধ্যরাতে তাকে আশুলিয়ার নরসিংহপুর থেকে

  • এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    এজেন্টদের অভিযোগ এন্তার, বিকাশ বলছে ‘ভিত্তিহীন’

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ–এর বিরুদ্ধে এজেন্টদের ওপর ডিপিএস ও লেনদেনের টার্গেট পূরণে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হচ্ছে। অবশ্য বিকাশ এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলেই উড়িয়ে দিয়েছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপে