Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস
ভারত-পাকিস্তান সংঘাত

পাকিস্তানের চীনা যুদ্ধ বিমানে রাফায়েল ঘায়েল, পশ্চিমা দুনিয়া অবাক

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ মে ২০২৫, ০৩: ৩৬
পাকিস্তানের চীনা যুদ্ধ বিমানে রাফায়েল ঘায়েল, পশ্চিমা দুনিয়া অবাক

ভারতীয় বিমান বাহিনীর গর্ব রাফায়েল যুদ্ধ বিমানকে ঘায়েল করেছে পাকিস্তানের জেসি-১০ যুদ্ধ বিমান। চীনের প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ বিমানের ‘পারফরম্যান্সে’ রীতিমতো হতবাক যুক্তরাষ্ট্রের সামরিক বিশেষজ্ঞরা।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

৬ মে দিবাগত রাতে পাকিস্তানের মাটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর প্রায় সঙ্গে সঙ্গেই পাকিস্তান বিমান বাহিনী তাদের চীনা প্রযুক্তির জেসি-১০ যুদ্ধ বিমান দিয়ে ভারতীয় বিমান বাহিনীর ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করে বলে দাবি করেছে। পাকিস্তানি সামরিক বাহিনীর মুখপাত্র দাবি করেছেন, পাকিস্তান বিমান বাহিনী ভারতের যে ৫টি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে, তার ৩টি ফ্রান্সের তৈরি রাফায়েল ও একটি করে রাশিয়ার সুখোই-৩০ ও মিগ-২৯। তবে সুখোই ও মিগ ঘায়েলের চেয়েও রাফায়েল নিয়ে আলোচনাটা একটু বেশিই হচ্ছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গর্বের বিষয় ফ্রান্সের রাফায়েল যুদ্ধ বিমান। ভারতীয় বিমান বাহিনীরও। ৬ মে রাতের আগে ভারতীয় বিমান বাহিনীর বহরে মোট ৩৬টি রাফায়েল ছিল। ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর সে জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরও ২৬টি রাফায়েল যুদ্ধ বিমানের অর্ডার দিয়েছে এমন খবরও শোনা যাচ্ছে। তবে ৬ মে রাতে পাকিস্তান বিমান বাহিনীর জেসি-১০ যুদ্ধ বিমানের হামলায় ৩ রাফায়েলের ভূপাতিত হওয়া বৈশ্বিক যুদ্ধ বিমানের বাণিজ্যে বড় ধরনের ধাক্কা দিয়েছে বলেই ইঙ্গিত আছে রয়টার্সের প্রতিবেদনে।

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের কমপক্ষে একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বলেছেন, তাদের কাছে কমপক্ষে ২টি রাফায়েল যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার খবর আছে। পাকিস্তান বিমান বাহিনী যে চীনা প্রযুক্তির জেসি-১০ যুদ্ধ বিমান দিয়ে রাফায়েলর মতো ৪.৫ প্রজন্মের যুদ্ধ বিমানকে ধ্বংস করে দিয়েছে এতে অবাক হওয়ার যথেষ্ট কারণ আছে। চীনা প্রযুক্তির যুদ্ধ বিমানের সক্ষমতার নিদর্শন হিসেবেই দেখছেন তারা বিষয়টি। সেই সঙ্গে তাদের আশঙ্কা চীন হয়তো এই যুদ্ধ বিমানকে তাইওয়ান কিংবা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে হুমকি হিসেবে দাঁড় করাতে পারে।

রাফায়েল যুদ্ধ বিমানকে এ মুহূর্তে বিশ্বের অন্যতম অগ্রসর ৪.৫ প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে ধরে নেওয়া হয়েছে। ভারতও তাদের বিমানবাহিনীকে শক্তিশালী করতে এই যুদ্ধ বিমান বিলিয়ন ডলার খরচ করে কিনেছে। চীনের প্রযুক্তিতে তৈরি জেসি-১০কেও যুদ্ধ ৪.৫ প্রজন্মের যুদ্ধ বিমান হিসেবে তৈরি করা হলেও চীনা প্রযুক্তি নিয়ে পশ্চিমা সমরবিদদের এক ধরনের উন্নাসিকতা ছিল। কিন্তু ৬ মে রাতে সেই ধারণা পুরোপুরি বদলে দিয়েছে জেসি-১০। এই যুদ্ধ বিমানে চীনের তৈরি পিএল-১৫ আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যেটিতে ধরাশায়ী ফ্রান্সের দাসল্ট কোম্পানির বহুল চর্চিত যুদ্ধ বিমান রাফায়েল। রাফায়েলে ব্যবহার করা হয় ইউরোপিয়ান মিসাইল গ্রুপের তৈরি ‘মেটেওর’ ক্ষেপণাস্ত্র। যেটি পিএল-১৫ এর কাছে অকার্যকর প্রমাণিত হয়েছে।

তবে পশ্চিমা সমরবিদেরা এখনই চীনের প্রযুক্তি নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে চাচ্ছেন না। তারা বিষয়টি নিয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজের মিলিটারি অ্যারোস্পেস বিষয়ক জ্যেষ্ঠ ফেলো ডগলাস বেরি রয়টার্সকে বলেছেন, ‘আকাশ যুদ্ধ বাণিজ্যে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ইউরোপের কয়েকটি দেশ একে অন্যের বড় প্রতিদ্বন্দ্বী। তাই ভবিষ্যতের বিভিন্ন যুদ্ধে কোন কোন অস্ত্র ও যুদ্ধ বিমান ব্যবহার করা হবে, কোন দেশ, কী ধরনের অস্ত্র বা যুদ্ধ বিমান তৈরি করছে, কী ধরনের যন্ত্রাংশ ব্যবহার করা হচ্ছে, এসব নিয়ে সবাই খুবই আগ্রহী। সবাই একে অন্যের তথ্য সংগ্রহ করতে চায়।’

বিষয়: কাশ্মীরযুক্তরাষ্ট্ররাফায়েল যুদ্ধ বিমানজেসি-১০ যুদ্ধ বিমানচীনরাশিয়াভারতফ্রান্সপাকিস্তান
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।