
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
রফিক আহমদ খান, মালয়েশিয়া

মালয়েশিয়ায় বাংলাদেশ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সফরসঙ্গী দলের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব বিডিএফসি মালয়েশিয়ার প্রীতি ফুটসাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় রাজধানী কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় প্রতিমন্ত্রী আমিনুল ইসলামও অংশগ্রহণ করেন। তার দল খেলায় ৩–১ গোলে জয়ী হয়। দলের পক্ষে প্রথম গোলটি করেন আমিনুল ইসলাম নিজে। ক্রীড়া প্রতিমন্ত্রীর সফরসঙ্গী দলে আরও খেলেছেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান ও এনএসসির পরিচালক জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় জাহেদ পারভেজ চৌধুরী।
ম্যাচ শেষে প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, “প্রবাসীরা দেশের জন্য, দেশের মানুষের জন্য বিদেশে এত কষ্ট করছেন। এ জন্য আমি তাদের ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী তারেক রহমান খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। ইতিমধ্যে আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আমাদের খেলাধুলার উন্নয়নের জন্য বেশ কিছু কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সাথে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল বা খেলাধুলাকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের যে আন্তরিকতা দেখেছি আমি সত্যিই অভিভূত। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব।”
আমিনুল ইসলাম আরও বলেন, “আমি মনে করি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যায়। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা যায়। এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকবে। পাশাপাশি জাতীয় পর্যায়েও ভালো খেলোয়াড় বের হওয়ার সম্ভবনা রয়েছে।”

ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
খেলা দেখতে উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়ার সভাপতি রাফিজ রহমান রাসেল, সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন, উপদেষ্টা আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম ও বাপ্পী কুমার দাসসহ বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসেসের কর্মকর্তারা।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।