Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে মামলা হয়েছিল। ওই মামলায় বিএনপির মেয়র প্রার্থী ডা.

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৪, ১৩: ৪২
হামাস সরকারের প্রধানসহ তিন নেতার নিহতের দাবি আইডিএফের

ইসরায়েলি হামলায় গাজা ভূখন্ডের হামাসের সিনিয়র কর্মকর্তা রাভি মুশতাহা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ। রাভি হামাস সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন বলেও জানিয়েছে আইডিএফ।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে আইডিএফ দাবি করে, তিন মাস আগে চালানো হামলায় রাভি মুশতাহাসহ হামাসের আরও দুজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

নিহত অপর দুজন হলেন হামাসের নিরাপত্তা ব্যুরোর প্রধান সামেহ আল-সিরাজ এবং হামাসের ‘জেনারেল সিকিউরিটি মেকানিজম’–এর প্রধান শামি উদেহ।

Advertisement
Advertisement
Advertisement

আইডিএফ নিশ্চিত করছে, তিন মাস আগে যুদ্ধবিমান দিয়ে ওই হামলাটি চালানো হয়েছিল। উত্তর গাজা উপত্যকার জাবালিয়ায় একটি সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় তাদের লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় এই তিনজনই নিহত হয়েছেন।

আইডিএফ আরও জানিয়েছে, তাদের কাছে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য ছিল যে তিন কর্মকর্তা ওই সুড়ঙ্গেই অবস্থান করছিলেন।

ইসরায়েলি বাহিনী সুড়ঙ্গটিকে ‘একটি সুরক্ষিত এবং সজ্জিত ভূগর্ভস্থ স্থাপনা’ হিসেবে বর্ণনা করেছে যা ‘হামাসের কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র’ হিসেবে কাজ করছিল।

হামাস অবশ্য শীর্ষ এই কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

তবে আইডিএফ বলছে, হামাস তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কার্যক্ষমতা হ্রাস রোধ করতে তাদের ক্ষয়ক্ষতি ও নেতাদের নিহতের খবরটি সামনে আনেনি।

আইডিএফ জানিয়েছে, মুশতাহা হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারের ডান হাত এবং তাঁর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগীদের একজন ছিলেন। হামাস যোদ্ধাদের কোথায় কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত প্রণয়নে সরাসরি প্রভাব রাখতেন তিনি। তাঁকে গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোর সবচেয়ে সিনিয়র ব্যক্তি হিসেবে বিবেচনা করা হতো।

আইডিএফ-এর মতে, মুশতাহা এবং সিনওয়ার একসঙ্গে ইসরায়েলের একটি কারাগারে শাস্তি ভোগ করেছিলেন এবং পরবর্তীতে একসঙ্গে হামাসের সাধারণ নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে হামলা চালিয়ে সহস্রাধিক ব্যক্তিকে হত্যা ও ২৫০ জনকে জিম্মি করে নিয়ে আসে। এর জবাবে ওই দিন থেকেই গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। হামাসকে নির্মূল অভিযানে গত এক বছরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত ৪১ হাজার ৭৮৮ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

বিষয়: হামাসআইডিএফ
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।