Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭৯

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১৪: ১৯
গাজা ও লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭৯

ইসরায়েলি বিমান হামলায় গাজায় এত দিনে কমপক্ষে ৪৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ইসরায়েল ঘোষিত মানবিক অঞ্চলের একটি অস্থায়ী ক্যাফেটেরিয়ায় ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

Advertisement
Advertisement
Advertisement

এ ছাড়া, লেবাননের বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন।

খবর বার্তা সংস্থা এপি ও ইউএনবির।

গাজায় যখন আরও মানবিক ত্রাণ সহায়তা অনুমোদনের সময়সীমা পার হয়ে গেছে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা না কমানোর ঘোষণা দিয়েছে, এরপরই সর্বশেষ এই বোমা হামলা চালানো হলো।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু অগ্রগতির কথা উল্লেখ করেছে। কিন্তু আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো বলেছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের দাবি পূরণে ব্যর্থ হয়েছে।

লেবাননের বৈরুতের দক্ষিণ শহরতলির দাহিয়েহ নামে পরিচিত একটি এলাকায় বড় ধরনের বিস্ফোরণে ঘটে। এই এলাকায় হিজবুল্লাহর উল্লেখযোগ্য অবস্থান রয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী সেখানকার ১১টি বাড়ি খালি করার সতর্কতা জারি করার পরপরই এই হামলা চালানো হয়।

হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। কোনো প্রমাণ না দেখিয়েই ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা কমান্ড সেন্টার ও অস্ত্র উৎপাদন কেন্দ্রসহ হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বৈরুতের পূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। ওয়ায়েল মুরতাদা বলেন, বিধ্বস্ত বাড়িটি তার চাচার এবং ভেতরে থাকা লোকজন গত মাসে দাহিয়েহ থেকে পালিয়ে গেছে। তিনি জানান, নিহতদের মধ্যে তিন শিশু ও বাকিরা নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন

গণভোটের বিষয়ের মধ্যে স্ববিরোধিতা আছেReferendum

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মধ্য লেবাননের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় আট নারী ও চার শিশুসহ ১৫ জন নিহত হয়েছেন। এ ছাড়া, হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এই হামলা চালানো হয়েছে। ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলোকে আশ্রয় দেওয়া হয়েছিল।

হিজবুল্লাহকে দুর্বল করে দেওয়া এবং লেবাননের এক বছরেরও বেশি সময় ধরে আন্তঃসীমান্ত গোলাবর্ষণ বন্ধের প্রতিশ্রুতি করে সেপ্টেম্বরের শেষ দিক থেকে লেবাননে বোমা হামলা জোরদার করছে ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়া শহরের একটি গুদামে মঙ্গলবার একটি রকেট বিস্ফোরিত হয়ে দুজন নিহত হয়েছেন। শহরের বাইরে পৃথক হামলায় আরও দুজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার কাছে একটি নার্সারি স্কুলে বিধ্বস্ত হয়। তবে এসময় শিশুরা একটি বোমাপ্রতিরোধী আশ্রয়কেন্দ্রের ভেতরে থাকায় কেউ আহত হয়নি। খেলার মাঠে ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছিল।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলার পর শুরু হওয়া গাজায় ১৩ মাস ধরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

আরও পড়ুন

১৬ বছর পর হতে যাওয়া ভারতের আদমশুমারি কি বিতর্কিত হতে যাচ্ছে?india consensus
বিষয়: ড্রোনইসরায়েলি হামলাযুক্তরাষ্ট্রলেবাননবিমান হামলাহামাসহিজবুল্লাহনিহতগাজা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।