Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫, ১৩: ৫৯
গাজায় সাংবাদিকদের তাঁবুতে ইসরায়েলি বাহিনীর হামলা

ফিলিস্তিনের গাজায় স্থানীয় সাংবাদিকদের একটি তাঁবুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এক সাংবাদিক নিহত ও ৯ জন আহত হয়েছে। গতকাল সোমবার (৭ এপ্রিল) গাজার দক্ষিণাঞ্চলে এ হামলা চালানো হয়। চিকিৎসক ও স্থানীয় সাংবাদিক ইউনিয়ন এ কথা জানিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইসরায়েলের হামলায় গাজায় ১৫ প্যারামেডিক ও উদ্ধারকর্মী নিহতের ঘটনায় বৈশ্বিক নিন্দা ও ক্ষোভের মধ্যে এ হামলার ঘটনা ঘটনা ঘটল। এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ‘ঠান্ডা মাথায়’ তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী।

খান ইউনিসের নাসের হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে সাংবাদিকদের অবস্থান করা তাঁবুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। একটি ভিডিওতে হামলার পর লোকজনকে তাঁবুর আগুন নেভাতে দেখা যায়। আরেকটি ভিডিওতে দেখা যায়, আসবাব ও বিভিন্ন সরঞ্জামসহ তাঁবুটি পুড়ে মাটির সঙ্গে মিশে গেছে।

Advertisement
Advertisement
Advertisement

একাধিক ছবিতে দেখা যায়, হামলার পর তাঁবুতে একজন সাংবাদিককে পুড়তে দেখা যায়। তাঁকে উদ্ধারের চেষ্টা করে আরেকজন। সামাজিক যোগাযোগমাধ্যমে এসব ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

নিহত ওই সাংবাদিক হেলমি আল-ফাকাবি। পরে তাঁর জানাজায় অংশ নেয় কয়েক ডজন সাংবাদিক ও তার আত্মীয়-স্বজন। ফাকাবির সহকর্মী আবদ শায়াত বলেন, ‘আমরা খবর সরবরাহ করে যাব এবং গোটা বিশ্বের কাছে সত্য তুলে ধরব। এটা আমাদের মানবিক দায়িত্ব।’

প্যালিস্টিনিয়ান জার্নালিস্ট সিন্ডিকেটের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এ নিয়ে ২১০ সাংবাদিক নিহত হয়েছে।

১ এপ্রিল ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্সের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলের যুদ্ধ স্মরণকালে সাংবাদিকদের জন্য সবচেয়ে প্রাণঘাতী। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২৩২ সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ হিসাব অনুযায়ী দুই বিশ্বযুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধ, যুগোস্লাভিয়ার যুদ্ধ এবং আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের যুদ্ধ মিলিয়ে যত সাংবাদিক নিহত হয়েছে, গাজায় তার চেয়েও বেশি সাংবাদিক নিহত হয়েছে।

আমেরিকান– ফিলিস্তিনি কিশোরকে হত্যা

এদিকে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলিদের গুলিতে আমেরিকার নাগরিক এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। গত রোববার ফিলিস্তিনি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। নিহত ওমর মোহাম্মদ রাবিয়ার বয়স ১৪ বছর।

তুরমুস আয়া শহরের মেয়র আদীব লাফি বলেন, তুরমুস আয়ার প্রবেশমুখে ওমরসহ তিন কিশোরকে গুলি করে এক সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী। এরপর তাকে আটক করে ইসরায়েলি বাহিনী। পরে ওমরকে মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনাকে শহরে অভিযান চালানোর সময় ইসরায়েলি বাহিনীর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলেছে, এটি ইসরায়েলের অব্যাহত দায়মুক্তিরই ফল।

ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বেসামরিক নাগরিকদের জীবন ঝুঁকিতে ফেলা সন্ত্রাসীদের লক্ষ্য করে সেনারা গুলি ছুড়েছে। এক সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। জখম হয়েছে আরও দুই সন্ত্রাসী।

এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ২৪ ঘণ্টায় আরও ৫৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৩৭ জন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর গতকাল এ তথ্য জানিয়েছে। গত ১৮ মার্চ নতুন করে হামলা শুরুর পর গাজায় ১ হাজার ৩৯১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ হাজার ৪৩৪ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা শুরুর পর এখন পর্যন্ত ৫০ হাজার ৭৫২ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৫ হাজার ৪৭৫ জন।

‘হামাস বা ইসরায়েল গাজা শাসন করবে না’

মিসর সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বলেছেন, গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের নিন্দা জানায় ফ্রান্স। তিনি অনতিবিলম্বে ইসরায়েলি জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং যুদ্ধবিরতির আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন।

গতকাল সোমবার কায়রোয় এক যৌথ সংবাদ সম্মেলনে মাখোঁ বলেন, ‘কোনো বাসিন্দাকে তাঁদের ভূমি থেকে জোরপূর্বক অন্যত্র সরিয়ে দেওয়ার পাশাপাশি গাজা উপত্যকা ও পশ্চিম তীরকে দখলে নেওয়ার বিরুদ্ধে আমাদের অবস্থান।’

গাজা পুনর্গঠনে আরব দেশগুলোর দেওয়া প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, এটা গাজার প্রতি বাস্তবসম্মত সমর্থন এবং এটি গাজা উপত্যকায় নতুন প্রশাসনের দায়িত্ব গ্রহণের পথ খুলে দেবে। তিনি বলেন, গাজা শাসনে হামাস কিংবা ইসরায়েল অংশ হতে পারবে না।

বিষয়: ইসরায়েলি হামলাআহতনিহতগাজাসাংবাদিকহামলা
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।