
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
বিডিজেন ডেস্ক

জাপানের বৃহত্তর বরিশালবাসীদের সংগঠন বৃহত্তর বরিশাল সোসাইটি, জাপানের নবগঠিত কমিটি ও নতুন সদস্যদের সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (১৪ ডিসেম্বর) রাজধানী টোকিওর মিসাতোর তাকাসু কালচারাল হলে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপানের সাবেক পরিবেশমন্ত্রী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাধারণ পরিষদের ভাইস চেয়ারম্যান, আন্তর্জাতিক তথ্য পর্যালোচনা কমিটির চেয়ারম্যান এবং বৈদেশিক ও অর্থনৈতিক অংশীদারত্ব সদর দপ্তরের মহাসচিব হারাদা ইয়োশি আকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোকিওর বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর জেবিন নেসা বিনতে রব।

আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নিউজের উপদেষ্টা সম্পাদক কাজী ইনসানুল হক, মুন্সীগঞ্জ–বিক্রমপুর সোসাইটির সভাপতি বাদল চাকলাদার, সাধারণ সম্পাদক মো. এস. ইসলাম নান্নু, ঢাকা ক্লাব জাপানের সভাপতি এমদাদুল ইসলাম মনি, বাংলাদেশ ফ্রেন্ড সোসাইটির সালেহ মোহাম্মদ আরিফ এবং গ্রেটার খুলনা কমিউনিটির সভাপতিসহ বৃহত্তর নোয়াখালী সোসাইটি, কুমিল্লা সোসাইটি ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ|

উল্লেখ্য গত ১৪ সেপ্টেম্বর (রোববার) টোকিওর সিনওকুবোতে বৃহত্তর বরিশাল সোসাইটির কার্যনির্বাহী কমিটির সভায় মেয়াদ উতীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করে নুতন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পরবর্তী ২০২৫-২০২৮ পর্যন্ত বৃহত্তর বরিশাল সোসাইটির সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজী এনামুল হককে সভাপতি ও মো. আব্দুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করার সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে স্বরলিপি কালচারাল একাডেমির পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানটি দর্শকদের আনন্দ দেয়। বিজ্ঞপ্তি

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।