
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। গতকাল বুধবার ফিফা কংগ্রেসের একটি ভার্চুয়াল সভায় ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদির নাম ঘোষণা করা হয়েছে। ফিফার ঘোষণার পরপরই বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো তীব্র নিন্দা জানিয়েছে। তাদের দাবি, দেশটিতে অভিবাসী নির্মাণ শ্রমিকদের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একমাত্র প্রার্থী হিসেবে ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৫তম আসরের স্বাগতিক হওয়ার দৌড়ে ছিল সৌদি। গত অক্টোবরে স্বাগতিক হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ায় ওশেনিয়ার অস্ট্রেলিয়া। ফলে আয়োজক হওয়ার পথে মধ্যপ্রাচ্যের দেশটির সম্ভাবনা ভীষণ উজ্জ্বল হয়ে যায়। সেটা চূড়ান্ত হলো এবার।
সভায় আরও নিশ্চিত করা হয়েছে, ২০৩০ সালের আসরের তিন মূল আয়োজক আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগাল। এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে। অর্থাৎ প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা।
মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে সৌদি আরবে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। কাতারের মাটিতে সবশেষ আসর বসেছিল ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে।
আগামী ২০২৬ সালের বিশ্বকাপ হবে যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। এই আসর থেকে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৩২ থেকে বেড়ে হবে ৪৮। অর্থাৎ প্রথম দেশ হিসেবে সৌদি একাই ৪৮ দলের বিশ্বকাপ আয়োজন করবে।
সৌদি আরবের পাঁচটি শহরের ১৫টি স্টেডিয়ামে হবে বিশ্বকাপের খেলা। শহরগুলো হলো রিয়াদ, জেদ্দা, আল খোবার, আভা ও নিওম। আশা করা হচ্ছে, নির্মাণাধীন বাদশাহ সালমান আন্তর্জাতিক স্টেডিয়ামে আসরের উদ্বোধনী ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা হবে ৯২ হাজার।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় দেশটির ক্রীড়া মন্ত্রী আবদুল আজিজ বিন তুর্কি বিন ফয়সাল আল সৌদ বলেছেন, 'এটি গর্বের একটি দিন, উদযাপনের একটি দিন, এমন একটি দিন যেদিন আমরা সমগ্র বিশ্বকে সৌদি আরবে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আমাদের দেশে বিশ্বকাপের একটি অসাধারণ আসর আয়োজন করতে চাই।'
সৌদিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে অবশ্য অনেক দিন ধরেই সমালোচনা চলছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ ২১টি মানবাধিকার সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, ‘অধিবাসী, অভিবাসী কর্মী ও দর্শনার্থী সমর্থকদের জন্য সুপরিচিত ও গুরুতর ঝুঁকি থাকা সত্ত্বেও সৌদি আরবকে টুর্নামেন্ট আয়োজনের স্বত্ব প্রদানবিষয়ক ফিফার সিদ্ধান্তটি একটি বড় বিপদের মুহূর্ত চিহ্নিত করছে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হেড অব লেবার রাইটস অ্যান্ড স্পোর্টসের প্রধান স্টিভ ককবার্ন বলেন, ‘প্রাপ্ত সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে ফিফা জানে সৌদি আরবে মৌলিক সংস্কার ছাড়াই শ্রমিকদের শোষণ করা হবে এবং এমনকি মেরেও ফেলা হবে। তবুও তারা এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।