Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১: ৪৬
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ নেতা নিহত

গাজার একটি হাসপাতালে গতকাল রোববার (২৩ মার্চ) সন্ধ্যায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় হামাসের একজন জ্যেষ্ঠ নেতা ও তার এক সহযোগী নিহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

হামাসের এক কর্মকর্তা বিবিসিকে জানান, হামাসের এই জ্যেষ্ঠ নেতার নাম ইসমাইল বারহুম। তিনি হামাসের অর্থবিষয়ক প্রধান।

গাজার খান ইউনিসের প্রধান চিকিৎসাকেন্দ্র নাসের হাসপাতালে ইসরায়েলের চালানো হামলায় ইসমাইল নিহত হন।

Advertisement
Advertisement
Advertisement

হামাসের একই কর্মকর্তা বলেছেন, চার দিন আগে ইসরায়েলের বিমান হামলায় ইসমাইল আহত হয়ে খান ইউনিসের হাসপাতালটিতে চিকিৎসা নিচ্ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, বিস্তৃত পরিসরে সংগ্রহ করা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা হাসপাতাল প্রাঙ্গণের ভেতরে কার্যক্রম চালানো একজন গুরুত্বপূর্ণ হামাস সদস্যকে নিশানা করে হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি কমাতে তারা নির্ভুলভাবে হামলা চালাতে সক্ষম অস্ত্র ব্যবহার করেছে।

গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ হামলায় চিকিৎসাকর্মীসহ অন্য অনেকে আহত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলেছে, হামলায় হাসপাতালটির একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে। হাসপাতালের ক্ষতিগ্রস্ত বিভাগটি খালি করে দেওয়া হয়েছে।

বিবিসির যাচাই করা ভিডিও ফুটেজে দেখা গেছে, হামলার পর লোকজন আগুন নেভানোর চেষ্টা করছে।

ইসরায়েল বারবার অভিযোগ করে আসছে, অস্ত্র ও কমান্ড সেন্টার আড়াল করার জন্য হাসপাতাল ব্যবহার করছে হামাস। তবে ইসরায়েলের এ অভিযোগ হামাস অস্বীকার করে আসছে।

রোববার খান ইউনিসে পৃথক ইসরায়েলি বিমান হামলায় আরেক হামাস নেতা সালাহ আল-বারদাউইল নিহত হন। হামাসের এক কর্মকর্তা বিবিসিকে এ কথা বলেছেন।

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গতকাল রোববার সকাল পর্যন্ত গাজার খান ইউনিস ও রাফায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ হিসাবের মধ্যে গত সন্ধ্যায় খান ইউনিসের হাসপাতালে চালানো হামলায় হতাহতের পরিসংখ্যান নেই।

গত ১৮ মার্চ গাজায় আবার সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। এর মধ্য দিয়ে গাজায় প্রায় ২ মাস ধরে চলা যুদ্ধবিরতির অবসান ঘটে। এর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় শত শত মানুষ নিহত হয়েছে।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্রের নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েল। অন্যদিকে গত জানুয়ারিতে হওয়া যুদ্ধবিরতির মূল চুক্তি পরিত্যাগ করার জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে হামাস।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাস হামলা চালালে গাজা যুদ্ধের সূত্রপাত হয়। ইসরায়েলে হামাস হামলায় প্রায় ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হন। নিহত ব্যক্তিদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। এ ছাড়া ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় হামাস।

জবাবে হামাসকে ধ্বংস করতে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গাজায় ইসরায়েলি হামলায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

বিষয়: ইসরায়েলি বোমা হামলাহামাসফিলিস্তিননিহতগাজাহামলা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।