
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অন্যতম জনপ্রিয় পর্যটন স্পট সিকিমে এবার আর বিনামূল্যে প্রবেশ করা যাবে না। দিতে হবে এন্ট্রি ফি। সিকিমে প্রবেশ করতে গেলে এখন থেকে পর্যটকদের দিতে হবে ৫০ রুপি। এমনই ঘোষণা দিয়েছে রাজ্যটির সরকার। চলতি মার্চ মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হয়েছে।
গতকাল রোববার (১৬ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।
এতে বলা হয়, সিকিম রেজিস্ট্রেশন অব টুরিস্ট ট্রেড রুলসের অধীনে এবার থেকে রাজ্যটিতে প্রবেশের জন্য পর্যটকদের মাথাপিছু ৫০ রুপি করে এন্ট্রি ফি দিতে হবে। মূলত পরিবেশ রক্ষা করতেই এই ফি নেওয়া হবে। হোটেলে যখন পর্যটকরা চেক-ইন করবেন, তখনই তাদের থেকে এই এন্ট্রি ফি নেওয়া হবে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, মূলত হোটেল কর্তৃপক্ষ সেই অর্থ রাজ্যের পর্যটন দপ্তরে জমা করবেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের দেওয়া সেই অর্থ সিকিমে পর্যটনের পরিকাঠামো এবং পরিষেবা উন্নয়নে ব্যবহার করা হবে।
নিয়ম অনুযায়ী, সকল পর্যটকদেরই এই ফি দিতে হবে। তবে ৫ বছরের কম বয়সী শিশুদের কোনো এন্ট্রি ফি লাগবে না। এ ছাড়া যারা সরকারি কাজে যাবেন, তাদেরও এন্ট্রি ফি দিতে হবে না।
একবার এন্ট্রি ফি দিয়ে ৩০ দিন পর্যন্ত রাজ্যটিতে অবস্থান করা যাবে। তবে যদি কোনো পর্যটক এক মাসে দু’বার যান, অর্থাৎ একবার ঘুরে এসে ফের সিকিমে যান, সেক্ষেত্রে তাকে আবারও এন্ট্রি ফি দিতে হবে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।