Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় তেলের দামের সাপ্তাহিক বৃদ্ধি এক বছরে সর্বোচ্চ

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৪, ০৮: ২০
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামায় তেলের দামের সাপ্তাহিক বৃদ্ধি এক বছরে সর্বোচ্চ

বিশ্ববাজারে আবার অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মধ্যে সপ্তাহের ভিত্তিতে তেলের দাম যে পরিমান বেড়েছে, তা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। তেলের দাম আরও বাড়ার আশঙ্কা করা হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের এক বক্তব্যের পর এই বৃদ্ধির হার কিছুটা কমেছে।

Advertisement
Advertisement
Advertisement

রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) ব্রেন্ট ধরনের অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বেড়ে ৭৮ দশমিক ০৫ ডলারে দাঁড়ায়। বৈশ্বিক তেলের বাজারে আরেক বেঞ্চমার্ক হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বাড়ে প্রতি ব্যারেলে ৬৭ সেন্ট। দিন শেষে এই তেলের দাম দাঁড়ায় ৭৪ দশমিক ৩৮ ডলার।

ইরান মঙ্গলবার (১ অক্টোবর) ইসরায়েলকে লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তেহরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েল। এক সপ্তাহ আগে তেহরান–সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর নেতা হাসান নাসরুল্লাহর হত্যার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তেলের বাজার বিশেষজ্ঞরা এর পর থেকে ক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়লে তা বিশ্বে বড় ধরনের প্রভাব ফেলবে।

শুক্রবারে এক পর্যায়ে তেলের দাম ২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। তবে প্রেসিডেন্ট বাইডেন ইরানের তেল অবকাঠামো লক্ষ্য করে সম্ভাব্য ইসরায়েলি হামলা নিরুৎসাহিত করার পর তেলের দাম খানিকটা কমে আসে। বাইডেন বলেন, তিনি যদি ইসরায়েলিদের অবস্থানে থাকতেন, তাহলে তিনি ইরানের তেলক্ষেত্র আক্রমণ না করে বিকল্প কিছু ভাবতেন।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার বিশ্ববাজারে তেলের দাম নির্ধারক বেঞ্চমার্কগুলো ৫ শতাংশের বেশি বেড়ে যায়। বাইডেন ইসরায়েলের সঙ্গে আলোচনা করছেন, এমন খবর প্রকাশিত হওয়ার পর তেলের দামে উল্লম্ফন ঘটে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তখন নিশ্চিত করেছিলেন যে ইরানের তেল অবকাঠামোর ওপর ইসরায়েলি হামলাকে তিনি সমর্থন জানাবেন কি না, তা নিয়েই তিনি ইসরায়েলের সঙ্গে আলোচনা করছেন।

সপ্তাহের ভিত্তিতে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে ৮ শতাংশের বেশি। ২০২৩ সালের জানুয়ারির পর এই তেলের দাম এতটা বাড়েনি। অন্যদিকে এ সপ্তাহে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম বেড়েছে ৯ দশমিক ১ শতাংশ, যা ২০২৩ সালের মার্চের পর সবচেয়ে বেশি।

জেপি মর্গানের কমোডিটি বিশ্লেষকেরা এক নোটে লিখেছেন, ইরানের তেল অবকাঠামোতে হামলা ইসরায়েলের পছন্দের বিষয় হবে না। তারপরও বিশ্বে তেলের দাম বেড়ে যাবে, কারণ বিশ্বের বিভিন্ন দেশ যথেষ্ট পরিমাণ তেল মজুত করে রাখেনি। যত দিন না এই সংঘাতের অবসান না ঘটছে, তত দিন দাম বাড়তে থাকবে বলেই সম্ভাবনা রয়েছে।

জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেপলারের সূত্রে জেপি মর্গানের কমোডিটি বিশ্লেষকেরা আরও বলেন, গত বছরে বিশ্বের বিভিন্ন দেশে যে পরিমাণ তেলের মজুত ছিল, এখন মজুত তার চেয়ে কম। গত বছর এই সময়ে প্রতি ব্যারেল তেলের দাম ছিল ৯২ ডলার। দেশে দেশে মজুত তেলের পরিমাণ ৪৪০ কোটি ব্যারেল, যা সর্বনিম্ন মজুতের একটি রেকর্ড।

তেলের বাজারে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান স্টোনএক্স পূর্বাভাস দিয়ে বলেছে, ইরানের তেল অবকাঠামোতে আঘাত হানা হলে বিশ্ববাজারে তেলের দাম ৩ থেকে ৫ ডলার পর্যন্ত বাড়তে পারে।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর শুক্রবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথমবারের মতো জনসমক্ষে আসেন। তখন তিনি ইসরায়েলবিরোধী আরও সংগ্রামের ডাক দেন। ইরানের আধা সরকারি এসএনএন বার্তা সংস্থা বিপ্লবী গার্ডের উপ–অধিনায়ক আলী ফাদাবিকে উদ্ধৃত করে বলেছে, ইরানের তেল অবকাঠামোতে আক্রমণ চালানো হলে তেহরান ইসরায়েলের জ্বালানি ও গ্যাস অবকাঠামোতে হামলা চালাবে।

ইরান ওপেক প্লাসের সদস্য। দেশটি প্রতিদিন ৩২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে, যা বিশ্বে উৎপাদিত তেলের ৩ শতাংশ। ইরানি তেলের সরবরাহ ব্যাহত হলে ওপেক গোষ্ঠীর বাকি সদস্যরা তাদের অব্যবহৃত সক্ষমতা ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়িয়ে ঘাটতি পূরণ করতে পারে। সে ক্ষেত্রে তেলের দাম খুব বেশি বাড়বে না বলে মনে করেন গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাডের বিশ্লেষকেরা।

লিবিয়ায়ও তেলের সরবরাহ নিয়ে শঙ্কা কিছুটা কেটেছে। দেশটির পূর্বাঞ্চলভিত্তিক সরকার ও ত্রিপোলিতে অবস্থিত ন্যাশনাল অয়েল করপোরেশন বৃহস্পতিবার জানিয়েছে, সব তেলক্ষেত্রে ও রপ্তানি অবকাঠামো পুরোদমে চালু করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্বে কে থাকবেন, এ নিয়ে তেলের উৎপাদন ও রপ্তানি ব্যাহত হয়েছিল।

বিষয়: ইসরায়েলি হামলালেবাননমধ্যপ্রাচ্যইরানক্ষেপণাস্ত্র
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।