Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনিতে কমিউনিটি চ্যাম্পিয়ন ইন্ডাকশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১৯: ২৬
সিডনিতে কমিউনিটি চ্যাম্পিয়ন ইন্ডাকশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এএফসি উইমেনস এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬–কে সামনে রেখে নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনিতে অনুষ্ঠিত হলো ‘কমিউনিটি চ্যাম্পিয়ন ইন্ডাকশন সেশন’। এই আয়োজনটি ছিল অংশগ্রহণকারী দেশগুলোর কমিউনিটি প্রতিনিধি ও ক্রীড়া নেতাদের এক মিলনমেলা।

Advertisement
Advertisement
Advertisement

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় সিডনির ফোর সিজনস হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

Community Champion Induction 2

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দেন অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন। তার সঙ্গে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট শফিক শেখ, হোসেন কবির ও নাইম আবদুল্লাহ।

সন্ধ্যা ৬টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে রেজিস্ট্রেশন, ক্যানাপেস ও নেটওয়ার্কিং সেশনের পাশাপাশি অনুষ্ঠিত হয় তথ্যবহুল ওয়েলকাম ব্রিফিং ও প্যানেল আলোচনা। অংশগ্রহণকারীরা আসন্ন টুর্নামেন্টের প্রস্তুতি, কমিউনিটি সম্পৃক্ততা ও নারীর ক্ষমতায়নে ফুটবলের ভূমিকা নিয়ে মতবিনিময় করেন।

Community Champion Induction 3

অংশগ্রহণকারীরা বলেন, ফুটবল এখন শুধুই একটি খেলা নয়—এটি সামাজিক সংহতি, ক্ষমতায়ন ও সাংস্কৃতিক ঐক্যের প্রতীক। বিশ্বজুড়ে নারী ফুটবলের জনপ্রিয়তা ও প্রভাব দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর বাংলাদেশও তার অংশ হতে যাচ্ছে।

বাংলাদেশ দলের প্রতি সমর্থন জানিয়ে প্যানেল আলোচনায় আব্দুল খান রতন বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে আছি—আপনারা গর্বিত হোন। এই ধরনের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণ শুধু খেলোয়াড়দের নয়, পুরো জাতির জন্যই অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে।

Community Champion Induction 4

তিনি অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিদের পরিবার ও বন্ধুবান্ধবসহ এএফসি উইমেনস এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬–এর খেলাগুলো উপভোগ করে বাংলাদেশ নারী ফুটবল দলকে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ জানান।

বাংলাদেশি কমিউনিটির জন্য এই আয়োজন এক বিশেষ গর্বের বিষয়। আন্তর্জাতিক নারী ফুটবলের এই মহোৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব কেবল ক্রীড়াক্ষেত্রে নয়, দেশের নারী শক্তি ও সম্ভাবনার প্রতীক হিসেবেও স্থান করে নেবে।

Community Champion Induction 5

সবশেষে উপস্থিত প্রতিনিধিরা একসঙ্গে উচ্চারণ করেন—‘চিয়ার আপ বাংলাদেশ! আমরা তোমাদের সঙ্গে আছি।’

উল্লেখ্য, ১ থেকে ২১ মার্চ পর্যন্ত চলবে এএফসি উইমেনস এশিয়ান কাপ অস্ট্রেলিয়া ২০২৬। অস্ট্রেলিয়ার ৩টি শহর ও ৫টি ভেন্যুতে খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সিডনিতে হবে কয়েকটি গ্রুপ ম্যাচসহ কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল পর্ব।

বিষয়: ফুটবলপ্রবাসী বাংলাদেশিঅস্ট্রেলিয়াএএফসিনারী এশিয়ান কাপ
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।