Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৪: ১৯
চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর যে বিশাল শুল্ক আছে তা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে আনা হবে, তবে সেটি আর ‘শূন্যের কোটায় আসবে না। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প এ তথ্য জানান।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে ট্রাম্পের এই মন্তব্যের আগে, গতকাল মঙ্গলবারই যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি তথা অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছিলেন, উচ্চ শুল্ক টেকসই নয়। তিনি বিশ্বের বৃহত্তম দুটি অর্থনীতির মধ্যে বাণিজ্য যুদ্ধ কমার (ডি-এসকেলেশন) আশা করছেন। এর পরপরই ট্রাম্প এই মন্তব্য করলেন।

বেসেন্টের মন্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা তাঁর বক্তব্যের বিস্তারিত বিষয় প্রকাশ করেছেন। তারা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। বেসেন্ট বলেছিলেন, ‘চীনের সঙ্গে আলোচনা একটি কঠিন প্রক্রিয়া হতে চলেছে। কোনো পক্ষই মনে করে না যে বর্তমান অবস্থা টেকসই।’

Advertisement
Advertisement
Advertisement

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রথম বেসেন্টের মন্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। এর পরপরই যুক্তরাষ্ট্রের শীর্ষ ৫০০ কোম্পানির শেয়ারবাজার এসঅ্যান্ডপি-৫০০ এর শেয়ার সূচক আড়াই শতাংশ বেড়েছে। গতকাল মঙ্গলবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান হিসেবে পল অ্যাটকিন্সের আনুষ্ঠানিক শপথ গ্রহণের পর সাংবাদিকদের কাছে মন্তব্যে ট্রাম্প শেয়ারবাজারের এই বৃদ্ধি স্বীকার করেছেন।

ট্রাম্প চীনের সঙ্গে পরিস্থিতি টেকসই কি না, তা নিশ্চিত করা এড়িয়ে গেছেন। ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘চীনের সঙ্গে আমরা ভালোই করছি।’ ট্রাম্প চীনের ওপর ১৪৫ শতাংশ আমদানি শুল্ক আরোপ করেছেন। জবাবে চীনও যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। ট্রাম্প বেশ কয়েকটি দেশের ওপর শুল্ক বসিয়েছেন। এর ফলে শেয়ারবাজার হোঁচট খেয়েছে এবং যুক্তরাষ্ট্রের ঋণের ওপর সুদহার বেড়েছে। বিনিয়োগকারীরা ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উচ্চ মূল্যস্ফীতির চাপ নিয়ে উদ্বিগ্ন।

তার উচ্চ শুল্ক সত্ত্বেও ট্রাম্প বলেছেন যে তিনি চীনের প্রতি ‘খুবই সদয়’ আচরণ করবেন। চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে কঠোর হবেন না। ট্রাম্প বলেন, ‘আমরা খুব আনন্দের সঙ্গে একসঙ্গে বসবাস করব এবং আদর্শভাবে একসঙ্গে কাজ করব।’ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, চীনের সঙ্গে চূড়ান্ত শুল্ক হার বর্তমান ১৪৫ শতাংশ থেকে ‘উল্লেখযোগ্যভাবে’ কমবে। ট্রাম্প বলেন, ‘এটি এত বেশি হবে না, এত বেশি হবে না।’

ট্রাম্প প্রশাসন জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মেক্সিকোসহ অন্যান্য দেশের সঙ্গে আলোচনা করেছে। কিন্তু ট্রাম্প তাঁর ১০ শতাংশ বেসলাইন শুল্ক প্রত্যাহার করার কোনো প্রকাশ্যে ইঙ্গিত দেননি। এমনকি তিনি জোর দিয়ে বলেছেন যে, তিনি অন্য দেশগুলো তাদের নিজস্ব আমদানি শুল্ক কমাতে এবং যেকোনো অশুল্ক বাধা দূর করতে চায়। প্রশাসন বলছে, এই বাধাগুলো যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি ব্যাহত করেছে।

এর আগে, গত সোমবার চীন অন্য দেশকে সতর্ক করেছে এমন বাণিজ্য চুক্তি করা থেকে বিরত থাকতে যা চীনের স্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘চীন দৃঢ়ভাবে যেকোনো পক্ষের এমন চুক্তির বিরোধিতা করে, যা চীনের স্বার্থের ক্ষতি করে।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির জন্য অন্য দেশ থেকে ১৮টি প্রস্তাব পেয়েছে। তিনি যোগ করেন, ‘সংশ্লিষ্ট সবাই একটি বাণিজ্য চুক্তি দেখতে চায়।’

বিষয়: আমদানিচীনশুল্কযুদ্ধশেয়ার বাজারযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টশুল্কডোনাল্ড ট্রাম্পরপ্তানি
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।