Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীর কাছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের কোরআন হস্তান্তর

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ১৪: ৪৭
অস্ট্রেলিয়ায় শিক্ষার্থীর কাছে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের কোরআন হস্তান্তর

অস্ট্রেলিয়ার নিউ সাউখ ওয়েলস রাজ্যের সিডনিতো অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বয়স্ক কোরআন শিক্ষার কর্মসূচি। এই কর্মসূচির অংশ হিসেবে সোমবার (২০ অক্টোবর) স্থানীয় সময় বাদ মাগরিব বয়স্ক কোরআন শিক্ষার শিক্ষার্থী জাকির হোসেনের হাতে আনুষ্ঠানিকভাবে কোরআন তুলে দেন বয়স্ক কোরআন শিক্ষার প্রিন্সিপাল গোলাম কিবরিয়া ও শিক্ষক সাইফুল খাদেম।

Advertisement
Advertisement
Advertisement

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন ড. ইখলাস বাবু।

সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসার, সাধারণ সম্পাদক সাদিকুর খান মুন এবং কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement
Australian Muslim Welfare Centre 2

বক্তারা বলেন, প্রবাসে থেকেও ইসলামি শিক্ষা চর্চা ও কোরআন শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বয়স্কদের জন্য এই শিক্ষা কর্মসূচি একটি যুগান্তকারী উদ্যোগ, যা প্রবাসে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে।

শিক্ষার্থী জাকির হোসেন কোরআন হাতে পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত এটি। প্রবাসের ব্যস্ত জীবনে কোরআন শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও শিক্ষকের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Australian Muslim Welfare Centre 3

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল গোলাম কিবরিয়া। মোনাজাতে সকলের ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করা হয়। পরে রাতের খাবার পরিবেশন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার প্রবাসী মুসলিম সমাজে কোরআন শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছে, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিতে সহায়ক হবে।

বিষয়: নিউ সাউথ ওয়েলসঅস্ট্রেলিয়াসিডনি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।