Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ৫০০ জনের বেশি আহত

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৯: ৩৮
ইরানের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ৫০০ জনের বেশি আহত

ইরানের দক্ষিণাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শতাধিক শতাধিক ব্যক্তি আহত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল) এই বিস্ফোরণে ঘটনা ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের শহীদ রাজায়ী বন্দরে এ বিস্ফোরণ হয়। এতে ৫১৬ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, আজ শনিবার দক্ষিণ ইরানের এক গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। ইরানের রাষ্ট্র পরিচালিত টেলিভিশন জরুরি বিভাগের বরাতে জানিয়েছে, আহত ব্যক্তিদের পাশের চিকিৎসাকেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, দক্ষিণ ইরানের শহীদ রাজাই বন্দরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দর হরমুজগান প্রদেশের দক্ষিণে অবস্থিত। এটি বন্দর আব্বাসের দক্ষিণ-পশ্চিমে প্রায় ১৫ কিলোমিটার দূরে হরমুজ প্রণালির উত্তর তীরে অবস্থিত।

আজ স্থানীয় সময় রাত ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণের খবর পাওয়া যায়। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, একটি জ্বালানির ট্যাংকের কারণে এই বিস্ফোরণ ঘটতে পারে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পরপরই জরুরি সাড়াদানকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। নিরাপত্তা ও জরুরি সেবাদানকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ফার্স নিউজ এজেন্সি হরমুজগানের স্থানীয় কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে, শহীদ রাজাই বন্দরের একটি জেটিতে বিস্ফোরণ হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অভিযান চলছে।

বিষয়: আহতবিস্ফোরণচিকিৎসাইরানএএফপি
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।