Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

দাম্মামের পর জেদ্দায় গাইবেন জেমস, ইমরান ও পড়শী

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ মে ২০২৫, ২৩: ৪৮
দাম্মামের পর জেদ্দায় গাইবেন জেমস, ইমরান ও পড়শী

গত বছর সৌদি আরবে রিয়াদ সিজনের পর দেশটির সরকারের আমন্ত্রণে এ বছর ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের অনুষ্ঠানে পারফর্ম করেছেন ব্যান্ড তারকা নগর বাউল জেমস। ২ মে দাম্মামের আল খোবার আল ইসকান পার্কে গান শোনান তিনি। দাম্মামের পর একই অনুষ্ঠানের জেদ্দা পর্বেও গাইবেন জেমস। ৯ মে জেদ্দায় গাইবেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

খবর আজকের পত্রিকার।

জেদ্দায় অনুষ্ঠিত কনসার্টের আমন্ত্রণ জানিয়ে জেমসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই ও বোনেরা দেখা হবে জেদ্দাতে ৯ মে।’ এদিন জেমসের সঙ্গে আরও গাইবেন সংগীতশিল্পী সাদিয়া মৌরি ও মৌমিতা বড়ুয়া। এ বছর দাম্মামের আয়োজনে গাইতে না পারলেও ৭ মে জেদ্দায় গাইবেন পড়শী। গত বছর রিয়াদ সিজনেও অংশ নিয়েছিলেন তিনি। পরদিন ৮ মে জেদ্দায় গান শোনাবেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। জেদ্দার আগে দাম্মামে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড অনুষ্ঠানে গান শুনিয়েছেন ইমরান।

২ মে দাম্মামে জেমসের গান শুনতে হাজির হয়েছিলেন লাখো প্রবাসী দর্শক। দেশটির বিভিন্ন শহরে থাকা বাংলাদেশিরা ভিড় করছিলেন কনসার্ট উপভোগ করতে। বিকেলের মধ্যেই কনসার্টস্থলে জমায়েত হন লাখো মানুষ। সময় বাড়ার সঙ্গে বাড়তে থাকে দর্শক। সন্ধ্যার পর স্টেজের স্ক্রিনে জেমসের নাম ভেসে উঠতেই আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন দর্শকেরা। সবার চোখ স্টেজের দিকে, প্রত্যেকের হাতে মোবাইল ফোনের ক্যামেরা তাক করা। এমন সময় হাতে গিটার নিয়ে মঞ্চে ওঠেন জেমস। পরনে কালো টি-শার্ট, ব্লু জিনস, মাথায় গামছা। একে একে গেয়ে শোনান ‘মা’, ‘আসবার কালে আসলাম একা’, ‘দুষ্টু ছেলের দল’, ‘ও বিজলি’, ‘বেদের মেয়ে জোসনা’, ‘সুন্দরীতমা আমার’, ‘পাগলা হাওয়া’, ‘ভিগি ভিগি’ গানগুলো। তাঁর গাওয়া প্রতিটি গানে উন্মাদনা ছড়িয়ে পড়ে উপস্থিত দর্শকদের মধ্যে। অনুষ্ঠানে জেমসের পারফরম্যান্সের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisement
Advertisement
Advertisement

ভিশন-২০৩০ পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশের ভাষা ও সংস্কৃতিকে একত্র করার চেষ্টা করছে সৌদি আরব। এর আওতায় ২০১৯ সাল থেকে রিয়াদ সিজনের আয়োজন করছে দেশটির মিনিস্ট্রি অব মিডিয়া। বিনোদন, সংস্কৃতি, খেলাসহ নানা আয়োজনে অংশ নিতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিনোদনপ্রেমীরা জড়ো হন রিয়াদে। এই ধারাবাহিকতায় চলতি বছর থেকে পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড শিরোনামে নতুন এ আয়োজন শুরু করছে সৌদি সরকার।

সূত্র: আজকের পত্রিকা

বিষয়: বিনোদনসৌদি আরবজেমসরিয়াদ সিজনসংগীতশিল্পীগান
সর্বশেষ
  • ১

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ২

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৩

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৪

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

  • ৫

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।