Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

এমিরেটস–ইতিহাদের লন্ডনগামী ফ্লাইট শুরু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৩: ২৩
এমিরেটস–ইতিহাদের লন্ডনগামী ফ্লাইট শুরু

অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার দিনব্যাপী বন্ধ থাকার পর আজ শনিবার সংযুক্ত আরব আমিরাত এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হয়েছে। দুবাই-ভিত্তিক এমিরেটস এবং আবুধাবির ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা ধীরে ধীরে যুক্তরাজ্যের ব্যস্ততম এ বিমানবন্দরে তাদের ফ্লাইট শুরু করছে।

Advertisement
Advertisement
Advertisement

টার্মিনাল ২-এ অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার লন্ডনের হিথ্রো সাময়িকভাবে বন্ধ ছিল। বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়, যার ফলে সংযুক্ত আরব আমিরাত থেকে ভ্রমণকারীসহ হাজার হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হন।

বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর এমিরেটস ঘোষণা করে, আজ শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হিথ্রো পর্যন্ত ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হবে। যাদের ফ্লাইট বাতিল করা হয়েছে তারা পুনরায় বুকিং সহায়তার জন্য সরাসরি তাদের বুকিং এজেন্ট বা এমিরেটসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এ নিয়ে আপডেটও দিয়েছেন তারা।

ইতিমধ্যে ইতিহাদ এয়ারওয়েজ নিশ্চিত করেছে, তারা শনিবার থেকে আবুধাবি এবং লন্ডন হিথ্রোর ফ্লাইট পুনরায় শুরু করবে। বিমান সংস্থাটি যাত্রীদের ইতিহাদ ওয়েবসাইটে তাদের ফ্লাইটের তথ্য জানার জন্য এবং রিয়েল-টাইম আপডেট পেতে ‘ম্যানেজ ইওর বুকিং’ পোর্টালে যাওয়ার পরামর্শ দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাহত ফ্লাইটের কারণে আজ লন্ডন হিথ্রো বিশেষভাবে ব্যস্ত থাকার আশঙ্কা করা হচ্ছে, তাই ইতিহাদ যাত্রীদের বিমানবন্দরে অতিরিক্ত সময় দেওয়ার জন্য অনুরোধ করেছে। বিমান সংস্থাটি আরও জানিয়েছে, তাদের কর্মীরা যাত্রীদের পাশে থাকবেন।

এক দিন বন্ধ থাকার পর আজ যুক্তরাজ্যের লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সীমিত পরিসরে বিমান চলাচল শুরু হয়েছে। আজ শনিবারের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

সংবাদমাধ্যমটি জানায়, হিথ্রো বিমানবন্দর বন্ধ থাকায় অসুবিধায় পড়েছিল ২ লাখ যাত্রী। অভ্যন্তরীণ ফ্লাইটের যাত্রীদের পাঠানো হয় অন্যান্য বিমানবন্দরে। এ কারণে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়ার কথা জানিয়েছেন হিথ্রোর প্রধান নির্বাহী থমাস ওল্ডবাই।

বিষয়: লন্ডনযুক্তরাজ্যএমিরেট এয়ারলাইন্সভ্রমণদুবাইইতিহাদ এয়ারওয়েজবিমানবন্দর
সর্বশেষ
  • ১

    আশির দশকের ছবির ট্রেন্ড: চ্যাটজিপিটিতে নিজের ছবি আপলোডে ঝুঁকি কতটা?

  • ২

    সুকুমার রায়ের লেখা সবই কি ‘ননসেন্স?

  • ৩

    হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১১৯৪

  • ৪

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

  • ৫

    হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী

সম্পর্কিত
  • সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একদিকে যেমন রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ, তেমনি সুইডেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ কতটা বাড়ছে, সেটিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

  • জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার

    জেদ্দায় অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ এসএমই শোকেস’ সেমিনার

    আলোচনায় বাংলাদেশি পণ্যের রপ্তানি বহুমুখীকরণ, সৌদি আরবের ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি এবং দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক আরও জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।