
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
চাকরি কিংবা পড়াশোনা করার জন্য দেশের বাইরে যেতে চান অনেকে। তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভাবনার বিষয় হয়ে উঠে, কোন দেশে নিরাপদে থাকা যাবে। কিংবা কোন শহর থাকার জন্য ভালো। এ হিসেবে প্রতি বছর সেরা শহরের একটি তালিকা করে মার্চার। এবার এ তালিকায় শীর্ষে রয়েছে সুইজারল্যান্ডেরজুরিখ।
সংবাদমাধ্যম ইউরোনিউজ বলছে, গত বছর এ তালিকায় প্রথম ছিল অস্ট্রিয়ার ভিয়েনা। এবার ভিয়েনাকে টেক্কা দিল জুরিখ। তালিকায় এবার দ্বিতীয় হয়েছে জেনেভা।
এরপর রয়েছে যথাক্রমে ডেনমার্কের কোপেনহেগেন, নিউজিল্যান্ডের অকল্যান্ড, নেদারল্যান্ডসের আমস্টারডাম, জার্মানির ফ্রাংকফুর্ট, কানাডার ভ্যাঙ্কুবার, সুইজারল্যান্ডের বার্ন, সুইজারল্যান্ডের বাসেল।
জুরিখ তালিকায় প্রথমে থাকার কারণ এর চমৎকার জনসেবা। এ শহরে অপরাধ নেই বললেই চলে। এখানে সাংস্কৃতিক কার্যক্রমও দারুণ। এ শহরের অবকাঠামোও টেকসই ও নান্দনিক।
জুরিখের যাতায়াতও বেশ আধুনিক। এখান থেকে সিউল, সাংহাই, ওয়াশিংটন ও টরোন্টোতে ফ্লাইট রয়েছে। এ ছাড়া দেশটিতে ভ্রমণকারীদের জন্যও বিভিন্ন সুবিধা দিয়ে থাকে জুরিখ।
২৪১টি শহরের এ তালিকায় শেষের দিকে প্রথম সুদানের খার্তুম। এ ছাড়া নিচের দিকে রয়েছে যথাক্রমে ইরাকের বাগদাদ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকানের বানহুই, ইয়েমেনের সানা ও হাইতির পোর্ট–অব–প্রিন্স।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।