
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
চরচা ডেস্ক

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ার রিয়াউ প্রদেশে প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন শ্রমিককে আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কয়েকটি ইউনিট। আটক অন্য আটজন ইন্দোনেশিয়ার নাগরিক।
দুই ইঞ্জিনবিশিষ্ট একটি স্পিডবোটে করে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ায় প্রবেশের চেষ্টা করার সময় গত সোমবার তাদের আটক করা হয়।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম দ্য জাকার্তা পোস্ট এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, দলটি পুর্নামা সৈকতে পৌঁছানোর পর তাদের আটক করা হয়।
দুমাই নৌঘাঁটির প্রধান কর্নেল আগুং এন কুসুমাঝি বলেন, রোববার সন্ধ্যায় পানতাই মুতিয়ারা উপকূলের একটি অবৈধ ঘাট দিয়ে ইন্দোনেশীয় ও বাংলাদেশিদের দলটির দেশে প্রবেশের পরিকল্পনার বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়।
আগুং বলেন, গোয়েন্দা তথ্য পাওয়ার পর যৌথ দলকে পানতাই পুরনামার জলসীমা ও উপকূলে তাদের পথরোধ, নজরদারি ও অনুসন্ধান চালানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযানের নেতৃত্ব দেন নৌঘাঁটির গোয়েন্দা ইউনিটের প্রধান ক্যাপ্টেন ওয়াহইউ উইদি বিদায়াত। নৌঘাঁটির কুইক রেসপন্স টিম, আঞ্চলিক নৌ কমান্ডের মেরিটাইম ইন্টেলিজেন্স ইউনিট এবং ফ্লিট কমান্ডের (কোয়ারমাদা) “আইইআর” ইন্টেলমার অপারেশনস টাস্ক ফোর্স অভিযানে অংশ নেয়।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।