
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যের সিডনির ম্যাককোয়ারি ফিল্ডসের ম্যাককোয়ারি রোড রিজার্ভে অনুষ্ঠিত হয়েছে পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতামূলক এক কর্মসূচি। কমিউনিটি সংগঠন ‘মি. পারফেক্ট’ আয়োজন করে এ ফ্রি কমিউনিটি বারবিকিউ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ডার্সি লাউন্ড।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় বেলা সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর মাসুদ চৌধুরী বলেন, ‘মি. পারফেক্ট’ শুধুমাত্র একটি সাধারণ বারবিকিউ আয়োজন নয়, বরং এটি পুরুষদের মানসিক স্বাস্থ্যের কল্যাণে কাজ করা একটি সামাজিক উদ্যোগ। আড্ডা, গল্পগুজব ও খোলামেলা আলাপচারিতার মাধ্যমে পুরুষদের একে অপরের সঙ্গে সংযুক্ত করার লক্ষ্যেই তাদের এই আয়োজন।

অনুষ্ঠানের আয়োজক ক্যাম্বেলটাউন সিটির কাউন্সিলর আশিকুর রহমান এশ জানান, অংশগ্রহণকারীরা আবহাওয়া, কাজের চাপ, ফুটবল, পারিবারিক চ্যালেঞ্জ কিংবা জীবনের নানা পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলা ও একে অপরকে শোনার মাধ্যমে তারা মানসিক স্বস্তি পান। বাইরে সূর্যের আলোতে বসে সময় কাটানো যেমন স্বাস্থ্যকর, তেমনি কোভিড-পরবর্তী একাকীত্ব কাটাতেও এটি কার্যকর ভূমিকা রাখছে।

আয়োজকদের পক্ষে মো. শফিকুল আলম জানান, ‘মি. পারফেক্ট’ কমিউনিটির সদস্যরা শুধু বারবিকিউতেই সীমাবদ্ধ নন। তারা সাইক্লিং, কফি আড্ডা কিংবা অন্য সামাজিক কার্যক্রমের মাধ্যমে একটি সহায়ক নেটওয়ার্ক গড়ে তুলেছেন।
পুরুষদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সামাজিকভাবে একে অপরের পাশে দাঁড়ানোর এই প্রয়াসকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।