Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ১৫: ৩৫
ওমানে প্রবাসীদের জন্য নতুন শ্রম আইন

ওমানে প্রবাসী কর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে কাজে না এলে জরিমানা কিংবা মজুরি কর্তনের বিধান আরোপ করে নতুন একটি শ্রম আইন করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

Advertisement
Advertisement
Advertisement

নতুন এই আইনের ফলে কর্মস্থলে সহকর্মীর সঙ্গে দুর্ব্যবহার, অসাধুপায় অবলম্বন কিংবা কাজের সময়ে ঘুমিয়ে থাকাকে অন্যায় হিসেবে বিবেচনা করে জরিমানা আরোপ করতে পারবেন নিয়োগকর্তারা। একই অপরাধের পুনরাবৃত্তিতে কর্মীকে চাকরিচ্যুত করারও সুযোগ রয়েছে।

সম্প্রতি একট গেজেটের মাধ্যমে নতুন এই আইন করা হয়েছে।

নতুন এই আইনের ফলে যেসব নিয়োগকর্তার অধীনে ২৫ জন বা তার বেশি কর্মী কাজ করে তারা কর্মীর দায়িত্বে অবহেলার কারণে নিয়োগকর্তা সর্বোচ্চ ৫ দিনের মজুরি কর্তন বা সাময়িক বহিস্কার কিংবা গুরুতর অপরাধের জন্য কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন। আর ৫০ বা তারও বেশি কর্মীর নিয়োগকর্তা কর্মীর একই অপরাধের জন্য এক দিনের মজুরির ২০ শতাংশ পর্যন্ত কর্তন করতে পারবেন।

Advertisement
Advertisement
Advertisement

আর কারণ ছাড়াই আধা ঘণ্টা থেকে ১ ঘণ্টা দেরি করে কাজে যোগ দিলে কর্মীর ১ দিনের মজুরির অর্ধেক কেটে নেওয়া যাবে। আর মাদকদ্রব্যসংক্রান্ত অপরাধের জন্য সার্ভিস বেনিফিট ছাড়াই কর্মীকে চাকরিচ্যুত করতে পারবেন নিয়োগকর্তারা।

তবে কোনো জরিমানা আরোপ করার আগে নিয়োগকর্তাদের কর্মীদের লিখিতভাবে অবহিত করতে এবং কর্মীদের তাদের আত্মপক্ষ সমর্থন করার সুযোগও দিতে হবে।

শ্রম মন্ত্রণালয় বলেছে, সমস্ত প্রবিধানগুলো অবশ্যই কর্মক্ষেত্রের দৃশ্যমান এলাকায় আরবি ও ইংরেজি দুই ভাষায় স্পষ্টভাবে লিখে রাখতে হবে। যাতে সকল কর্মচারীরা নিয়ম ও জরিমানা সম্পর্কে সচেতন থাকেন। মন্ত্রণালয় আরও বলেছে, এই উদ্যোগটি বেসরকারি খাতে কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও নিরাপত্তা বৃদ্ধির জন্য একটি বৃহত্তর প্রচেষ্টার অংশ।

সিদ্ধান্তটি ১৭ অক্টোবর জারি এবং ওই দিন থেকেই কার্যকর হয়েছে।

বিষয়: ওমানঅভিবাসী
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।