Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

আমেরিকায় বাড়ল এইচ-ওয়ানবি ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৯: ৪৩
আমেরিকায় বাড়ল এইচ-ওয়ানবি ভিসা ফি, ট্রাম্পের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বোন্টা শুক্রবার (১২ ডিসেম্বর) ঘোষণা করেছেন, নতুন এইচ-ওয়ানবি ভিসা আবেদনের ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার নীতি নিয়ে তিনি এবং আরও ১৯টি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন।

Advertisement
Advertisement
Advertisement

বোন্টা দাবি করেন যে, দক্ষ কর্মীদের জন্য নির্ধারিত এই ভিসার ফি বৃদ্ধি অবৈধ। কারণ এটি কংগ্রেসের অনুমোদিত সীমা অতিক্রম করেছে এবং চালু করার পেছনে কংগ্রেসের যে উদ্দেশ্য ছিল, তাকে ক্ষুণ্ণ করছে। এই মামলা করতে চাওয়া প্রতিটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলই ডেমোক্র্যাটিক পার্টির।

সান ফ্রান্সিসকোতে এক সংবাদ সম্মেলনে বোন্টা বলেন, "কোনো প্রেসিডেন্ট প্রশাসন অভিবাসন আইন পুনরায় লিখতে পারে না। কোনো প্রেসিডেন্ট সরকারের সমান ক্ষমতাসম্পন্ন শাখা কংগ্রেসকে উপেক্ষা করতে পারেন না, সংবিধানকে উপেক্ষা করতে পারেন না, কিংবা আইনকেও অবজ্ঞা করতে পারেন না।"

অনেক দিন ধরে ‘মাগা’ এমএজিএ) রিপাবলিকানরা অভিযোগ করে আসছেন যে, প্রতিষ্ঠানগুলো সস্তা শ্রমের আশায় আমেরিকানদের বাদ দিয়ে এই প্রোগ্রামের অপব্যবহার করছে। কিন্তু বোন্টা যুক্তি দেন যে, এই অতিরিক্ত ফি অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলোর শ্রম সংকট আরও বাড়াবে। কারণ এর ফলে চিকিৎসক, গবেষক, শিক্ষক, নার্স এবং জনসেবা কর্মীদের পদগুলো পূরণ করা আরও কঠিন হয়ে পড়বে।

Advertisement
Advertisement
Advertisement

অবশ্য এই নীতি জারি করার পর থেকে এবং প্রযুক্তি খাতের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরির ফলে ট্রাম্পের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা গেছে। তিনি এই দাবি অস্বীকার করেন যে, আমেরিকাতে পর্যাপ্ত মেধাবী মানুষ থাকার দাবি অস্বীকার করেন। ট্রাম্প মনে করেন, নির্দিষ্ট কিছু খাতের জন্য এখনো বিদেশি কর্মী আনার প্রয়োজন আছে।

এর আগে ইউএস চেম্বার অব কমার্স এবং গবেষণা বিশ্ববিদ্যালয়গুলোর একটি প্রতিনিধি দল এই নতুন ফির বিরুদ্ধে নিজস্ব মামলা দায়ের করেছিল। তাদের দাবি ছিল, প্রশাসন এইচ-ওয়ানবি সংক্রান্ত আইনের বিধানগুলো লঙ্ঘন করেছে। এ ছাড়া, বিভিন্ন খাতের শ্রমিক ইউনিয়নসহ আরও কিছু গোষ্ঠী মিলে পৃথক একটি মামলা দায়ের করেছে।

সংবাদমাধ্যম পলিটিকো বলছে, নতুন মামলাটি ম্যাসাচুসেটস ফেডারেল আদালতে দায়ের করা হবে এবং এর নেতৃত্বে থাকবেন বোন্টা ও ওই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল আন্দ্রেয়া জয় ক্যাম্পবেল। এ বছর এই নিয়ে ৪৯ বার বোন্টা ট্রাম্প প্রশাসনকে আদালতে নিয়ে গেলেন।

বিষয়: ক্যালিফোর্নিয়াযুক্তরাষ্ট্রআমেরিকাভিসা নীতিভিসাঅ্যাটর্নি জেনারেলডোনাল্ড ট্রাম্পসান ফ্রান্সিসকোরিপাবলিকানভিসা ফি
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।