
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার নিউ সাউথ রাজ্যের সিডনিতে স্পেশালিস্ট জেনারেল প্র্যাকটিশনার ডা. সত্যজিৎ দত্ত একজন বাঙালি চিকিৎসক। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা কাঠামোর একটি চমকপ্রদ দিক তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন, কীভাবে রাষ্ট্র তার নাগরিকদের উচ্চ-মূল্যের চিকিৎসা সেবা প্রদান করে, যা কর দেওয়া সত্ত্বেও অনেক প্রবাসীর মনে স্বস্তি এনেছে।
ভিডিওতে সত্যজিৎ দত্ত জানান, অস্ট্রেলিয়ায় স্বাস্থ্যসেবা মূলত 'ফ্রি' বলা চলে, তবে ওষুধ কেনার জন্য খুব সামান্য পরিমাণ অর্থ পরিশোধ করতে হয়। তিনি একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে বলেন, আজকে আমাকে এক বাচ্চাকে একটি ইঞ্জেকশন দিতে হয়েছে। ইঞ্জেকশনের নাম Oxumo (lumisiran 94.5 mg/0.5 mL)। এটি একটি রোগের জন্য দেওয়া হয়।
সত্যজিৎ দত্ত যে তথ্যটি তুলে ধরেন, তা সত্যিই বিস্ময়কর। তিনি বলেন, এই ইনজেকশনের একটি ভায়ালের দাম ৯৮ হাজার অস্ট্রেলিয়ান ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৭৮ লাখ ৪০ হাজার টাকা (১ অস্ট্রেলিয়ান ডলার ৮০ টাকা ধরে)। শিশুটিকে একই দিনে দুটি ভায়াল (প্রায় ১ কোটি ৫৬ লাখ ৮০ টাকার ওষুধ) দিতে হয়েছে। শিশুটি মোট ৬টি ইঞ্জেকশন পাবে, যার মোট মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৫ কোটি টাকা।
এত দামি ওষুধ হওয়া সত্ত্বেও, শিশুটিকে এর জন্য মাত্র ৩০ অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় ২ হাজার ৪০০ টাকা পরিশোধ করেছে।
ভিডিওতে সত্যজিৎ দত্ত প্রবাসীদের একটি সাধারণ আক্ষেপের প্রতিও দৃষ্টি আকর্ষণ করে বলেন, অনেক প্রবাসী অস্ট্রেলিয়ায় উচ্চ হারে অর্থাৎ ৪০-৫০ শতাংশ ট্যাক্স দেন বলে অভিযোগ করেন। কিন্তু এই চিকিৎসক জোর দিয়ে বলেন, এই ধরনের ওষুধ বা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যই কিন্তু আমাদের ট্যাক্সটা দিতে হয়। তো ট্যাক্স যেমন আমরা দিই, সেভাবে রাষ্ট্র যে আমাদেরকে সুযোগ-সুবিধাগুলো দিচ্ছে, সেটাও আমাদের মনে রাখতে হবে।
এই উদাহরণটি স্পষ্ট করে যে, প্রবাসে বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে, উচ্চ করের বিনিময়ে নাগরিকেরা জীবন রক্ষাকারী অত্যাধুনিক স্বাস্থ্যসেবা পাচ্ছেন, যা তাদের উন্নত জীবনের একটি অন্যতম ভিত্তি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।