Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

মরুভূমির বুকে বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হোটেল

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৯: ৪১
মরুভূমির বুকে বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হোটেল

যুক্তরাষ্ট্রের টেক্সাসের মারফা শহরের উপকণ্ঠে অবস্থিত হোটেল এল কসমিকো। ৬০ একরজুড়ে বিস্তৃত এ হোটেলে রয়েছে ৪৩টি হোটেল ইউনিট ও ১৮টি আবাসিক বাড়ি। আর এ সবকিছুই তৈরি হয়েছে থ্রি-ডি প্রিন্টারের মাধ্যমে। হোটেলটি নির্মাণ করছেন মার্কিন প্রতিষ্ঠান আইকন।

Advertisement
Advertisement
Advertisement

এল কসমিকো’র মালিক লিজ ল্যামবার্টের দাবি, এটিই বিশ্বের প্রথম থ্রি-ডি প্রিন্টেড হোটেল; এই প্রকল্পটির সহযোগী হিসেবে রয়েছে টেক্সাসের থ্রি-ডি প্রিন্টিং কোম্পানি আইকন।

ভিডিওতে দেখুন

Advertisement
Advertisement
Advertisement

লিজ ল্যামবার্টের মতে, এ প্রযুক্তির মাধ্যমে এমন সৃজনশীলতা সম্ভব, যা আগে কেউ দেখেনি।

তিনি বলেন, বছরের পর বছর একই রকম নকশায় নির্মাণ করা হচ্ছে হোটেলগুলো, যার অধিকাংশ চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ। অথচ থ্রি-ডি প্রিন্টারের বদৌলতে এখন এতো মসৃণভাবে একেকটি দেয়ালগুলোর কার্ভ, গম্বুজ তৈরি করা যাচ্ছে যে রীতিমতো অবিশ্বাস্য মনে হয়!

নির্মাণাধীন প্রথম দুটি ইউনিটের একেকটি তলায় ১২ ফুট উঁচু দেয়াল আছে, যার মধ্যে তিন বেডরুমের রেসিডেন্সিয়াল ইউনিট এবং এক রুমের হোটেল ইউনিট আছে। ভবনটির বেইজ রঙের বাঁকানো দেয়ালগুলো নির্মাণে নিয়োজিত রয়েছে ৪৬.৫ ফুট চওড়া, সাড়ে ১৫ ফুট উঁচু ও পৌনে পাঁচ টন ওজনের ‘ভালকান’ নামের একটি থ্রি-ডি প্রিন্টার।

এই প্রিন্টারের কালিটিতেও রয়েছে বিশেষত্ব। লাভাক্রেট নামে বিশেষ সিমেন্ট-ভিত্তিক উপকরণে তৈরি এই কালি।

মার্কিন প্রতিষ্ঠান আইকনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা জেসন ব্যালার্ড জানান, শ্রমিকেরা আবহাওয়ার পরিস্থিতি বুঝে নির্মাণের উপকরণগুলোর সমন্বয় করে থাকে।

অস্টিন শহরের কাছাকাছি মানুষের জন্য থ্রি-ডি প্রিন্টেড বসতি তৈরির কাজও করছে আইকন।

তবে দীর্ঘমেয়াদে থ্রি-ডি ভিত্তিক নির্মাণশিল্পের প্রভাব মানুষের কর্মসংস্থানের ওপর পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির বিজ্ঞান ও প্রযুক্তি ডিপার্টমেন্টের প্রভাষক মিলাড বাজলি।

২০২৬ সাল নাগাদ শেষ হতে পারে এল কসমিকোর নির্মাণকাজ। এ হোটেলে একেকটি রাত কাটাতে গুনতে হবে ২০০ (বাংলাদেশি মুদ্রায় ২৩ হাাজার ৮৮১ টাকা) থেকে ৪৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৫৩ হাজার ৭৩৩ টাকা) পর্যন্ত।

বিষয়: পর্যটনযুক্তরাষ্ট্রআমেরিকা
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।