Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ মার্চ ২০২৫, ২০: ২১
ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে উপসাগরীয় অঞ্চলে পানি সরবরাহ বিপর্যস্ত হতে পারে বলে সতর্ক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম আল থানি। তিনি বলেন, এতে সমুদ্র সম্পূর্ণভাবে দূষিত হয়ে যাবে। ফলে কাতারসহ গোটা অঞ্চল পানি সংকটে পড়বে।

Advertisement
Advertisement
Advertisement

রোববার (৯ মার্চ) আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ডানপন্থী গণমাধ্যম ব্যক্তিত্ব তাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের আশঙ্কার কথা জানান শেখ মোহাম্মদ। তিনি আরও জানান, তাঁর দেশ কাতার ইতিমধ্যে সম্ভাব্য হামলার প্রভাব বিশ্লেষণ করে দেখেছে।

শেখ মোহাম্মদ বলেন, ‘সমুদ্র পুরোপুরি দূষিত হয়ে যাবে এবং কাতারে ৩ দিনের মধ্যেই পানির ঘাটতি দেখা দেবে।’

তিনি বলেন, ‘পানি থাকবে না, মাছ থাকবে না, কিছুই থাকবে না...কোনো জীবনই টিকে থাকবে না।’

Advertisement
Advertisement
Advertisement

সাক্ষাৎকারটি গত শুক্রবার প্রকাশিত হয়। সেদিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পারমাণবিক আলোচনার আমন্ত্রণ জানান। সামরিক পদক্ষেপের ইঙ্গিত দিয়ে ট্রাম্প সতর্ক করেন—তিনি শান্তিচুক্তি দেখতে চান, তবে অন্য কোনো উপায়েও সমস্যার সমাধান সম্ভব।

ইরানের দক্ষিণে মাত্র ১৯০ কিলোমিটার দূরে অবস্থিত কাতার। দেশটি পানি সরবরাহের জন্য মূলত সমুদ্রের লবণাক্ত পানি অপসারণ প্রযুক্তির (ডিস্যালিনেশন) ওপর নির্ভরশীল। কাতারের মতো অন্য উপসাগরীয় দেশগুলোও মরু অঞ্চলে অবস্থিত হওয়ায় এই প্রযুক্তির ওপর নির্ভরশীল।

এদিকে ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বুশেহরের অবস্থান উপসাগরীয় উপকূলে। তবে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রগুলো উপকূল থেকে শত শত কিলোমিটার দূরে দেশটির ভেতরে অবস্থিত।

ইরানের উপকূলীয় স্থাপনাগুলোর প্রতি ইঙ্গিত করে শেখ মোহাম্মদ জানান—কাতারের শুধু সামরিক উদ্বেগই নয়, বরং নিরাপত্তা ও নিরাপত্তাজনিত ঝুঁকিও রয়েছে। তিনি বলেন, ‘কাতার সামরিক পদক্ষেপের বিরোধিতা করে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি কূটনৈতিক সমাধান না আসা পর্যন্ত আমরা চেষ্টা চালিয়ে যাব।’

ইরান আলোচনার জন্য প্রস্তুত উল্লেখ করে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ‘তারা এমন একপর্যায়ে পৌঁছাতে চায়, যেখানে সবাই স্বস্তি বোধ করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তারা পুরো অঞ্চলের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারে মনোযোগী হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

পশ্চিমা শক্তিগুলো দীর্ঘদিন ধরে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। যদিও তেহরান এই অভিযোগ অস্বীকার করেছে। ২০১৫ সালে ইরান একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল, যেখানে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে পারমাণবিক কার্যক্রম সীমিত রাখার শর্ত দেওয়া হয়েছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে প্রথম দফায় ক্ষমতায় থাকাকালে তিনি এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

বিষয়: যুক্তরাষ্ট্রউপসাগরীয় অঞ্চলপারমাণবিক চুক্তিপারমাণবিক স্থাপনাপানি সংকটযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পপারমাণবিক অস্ত্রইরানকাতার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।