Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

হামলায় পরমাণু স্থাপনায় ‘গুরুতর’ ক্ষতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ২৭ জুন ২০২৫, ২২: ৩৪
হামলায় পরমাণু স্থাপনায় ‘গুরুতর’ ক্ষতি হয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বোমা হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলোতে 'গুরুতর' ক্ষতি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

Advertisement
Advertisement
Advertisement

বৃহস্পতিবার দেওয়া এ সাক্ষাৎকারের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ক্ষয়ক্ষতির মূল্যায়ন করছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা।

তবে তার এ বক্তব্যের আগেই ভাষণ দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি দাবি করেছিলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচিকে ব্যাহত হয়নি।

খামেনি বলেন, 'যুক্তরাষ্ট্রের হামলা কোনো গুরুত্বপূর্ণ কিছু অর্জন করতে পারেনি।'

Advertisement
Advertisement
Advertisement

তিনি আরও বলেন, ট্রাম্প বোমা হামলার প্রভাবকে 'অতিরঞ্জিত' করেছেন। সেই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 'বিজয়' অর্জন করায় ইরানি জাতিকে অভিনন্দন জানান।

কিন্তু পররাষ্ট্রমন্ত্রী আরাগচির দেওয়া বক্তব্য সম্পূর্ণ ভিন্ন চিত্র তুলে ধরে।

যদিও তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক বিষয়ে আলোচনা আবার শুরু করার কোনো পরিকল্পনা নেই।

গত ১২ জুন ইসরায়েল হামলা শুরু করার পরেই ইরান নির্ধারিত ষষ্ঠ দফা আলোচনা বাতিল করে।

আরাগচি বলেন, 'আমি স্পষ্ট করে জানাতে চাই, নতুন কোনো আলোচনা শুরু করার বিষয়ে কোনো চুক্তি, বন্দোবস্ত বা আলোচনা হয়নি।'

তিনি বলেন, সরকার এখন 'ইরানের জনগণের স্বার্থে' বিষয়টি বিবেচনা করছে এবং কূটনৈতিক নীতি 'নতুন রূপ' পাবে। তবে তিনি এই 'নতুন রূপের' ব্যাখ্যা দেননি।

সিএনএন জানায়, ইরানকে আবার আলোচনার টেবিলে আনতে ট্রাম্প প্রশাসন ৩০ বিলিয়ন ডলার মূল্যের একটি বেসামরিক পারমাণবিক শক্তি কর্মসূচির প্রস্তাবসহ নিষেধাজ্ঞা শিথিল ও আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার বিষয়ে আলোচনা করছে।

তবে ইরানের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারে।

গত বুধবার ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইইএই) সঙ্গে সহযোগিতা বন্ধের বিষয়ে একটি বিল অনুমোদন করেছে। এ বিল কার্যকর হলে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে।

ইসরায়েল বলেছে, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরি পরিকল্পনা প্রতিহত করতেই তারা এই সামরিক অভিযান চালিয়েছে।

তবে ইরান বরাবরই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই বেসামরিক ব্যবহারের জন্য।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরাসরি এ সংঘাতে জড়ায় এবং ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় হামলা করে। এরপর দ্রুত ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্য অনুযায়ী, হামলায় ইরানের 'পারমাণবিক কর্মসূচির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। ইরান কয়েক বছর পিছিয়ে গিয়েছে।'

তবে পেন্টাগনের ফাঁস হওয়া প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনে দেখা যায়, হামলার প্রভাব অতটা বেশি নয়, হামলার কারণে ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাস পিছিয়ে গেছে।

যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন পেন্টাগনের এই মূল্যায়নকে গুরুত্ব দিচ্ছে না।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের ১২ দিনের বিমান হামলায় ৬১০ জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ইরানের হামলায় ২৮ জন নিহত হয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রপারমাণবিক স্থাপনাইরানের পররাষ্ট্রমন্ত্রীইরানহামলা
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।