
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
হজ ও ওমরাহ ভিসায় অনেক পাকিস্তানি সৌদি আরবে ভিক্ষা করতে যান। এ নিয়ে পাকিস্তানকে সতর্ক করল রিয়াদ। গতকাল মঙ্গলবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে তা পাকিস্তানি ওমরাহ ও হজযাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, সৌদি হজ মন্ত্রণালয় পাকিস্তানের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়কে একটি সতর্কবার্তা দিয়েছে। সেখানে ওমরাহ ভিসায় পাকিস্তানি ভিক্ষুকদের সৌদি যেতে বাধা দেওয়ার জন্য ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
ওমরাহ ভিসা নিয়ে সৌদিতে যাওয়া ভিক্ষুক ঠেকাতে পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় এরইমধ্যে ওমরাহ অ্যাক্ট নামের একটি আইন প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।
গত মে মাসে সৌদি সরকার অনুমতি ছাড়া হজ নিষিদ্ধ করার ফতোয়া জারি করে। এটি লঙ্ঘনকারীদের জন্য ১০ হাজার রিয়াল জরিমানা এবং দেশে ফেরত পাঠানোর শাস্তি নির্ধারণ করা হয়।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, তাদের দেশে গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।