
সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।
শিব্বীর আহমেদ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

আগামী বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে উত্তর আমেরিকাপ্রবাসী বাংলাদেশিদের সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকার (ফোবানা) একাংশের ৪১তম সম্মেলন।
নিউইয়র্কের পুরনো বাংলাদেশি সংগঠন বাংলাদেশ লীগ অব আমেরিকা এবারের সম্মেলনে আয়োজক হিসেবে দায়িত্ব পেয়েছে।
এছাড়া, ফ্লোরিডায় অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ফোবানার এই অংশের আগামী দুই বছরের জন্য নতুন এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আতিকুর রহমান আতিক।
সাধারণ সম্পাদক হয়েছেন নেহাল রহিম।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জিয়াউল হক জিয়া ও আমিনুল জিলানী কলিন্স।
যুগ্ম সম্পাদক হয়েছেন মো. সাহাবুদ্দিন ও ইমরান জনি আলম।
কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শাহেদুল ইসলাম অঞ্জন।
নতুন নেতৃত্ব নির্বাচনের মধ্য দিয়ে আগামী দুই বছরের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। বিশেষ করে ২০২৭ সালে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ৪১তম ফোবানা সম্মেলনের কারণে নতুন কমিটির সামনে বড় ধরনের সাংগঠনিক দায়িত্ব তৈরি হয়েছে।

সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়
ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ
বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত
দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।