Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ০১: ২৯
ইরানের হুমকির পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা

ইরানের পাল্টা হামলা চালানোর হুমকির পর মধ্যপ্রাচ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি থেকে কিছু সেনা ও কর্মী সরিয়ে নিতে শুরু করেছে আমেরিকা।

Advertisement
Advertisement
Advertisement

বুধবার (১৪ জানুয়ারি) নাম প্রকাশে অনিচ্ছুক এক আমেরিকান কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ নির্দেশনা দিয়েছে আমেরিকা।

তিন কূটনীতিক রয়টার্সকে জানান, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু আমেরিকান কর্মীকে বুধবার সন্ধ্যার মধ্যে সরে যেতে বলা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

আল উদেইদ মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এবং এখানে প্রায় ১০ হাজার আমেরিকান সেনা সদস্য রয়েছে।

একইসঙ্গে এটি আমেরিকার সেন্ট্রাল কমান্ডের ফরোয়ার্ড সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কূটনীতিক বলেন, “অবস্থানগত পরিবর্তন হলেও এটি আনুষ্ঠানিকভাবে সরিয়ে নেওয়ার আদেশ নয়।”

এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এক কূটনীতিক বলেন, “পরিকল্পিত সংঘাতের চেয়ে ভুল বোঝাবুঝি থেকেই বড় ধরনের সংকট সৃষ্টি হওয়ার ঝুঁকি এখন বেশি।”

কাতারের দোহায় নিয়োজিত আমেরিকার দূতাবাস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

রয়টার্স জানায়, গত বছরের মতো বড় পরিসরে সেনা প্রত্যাহারের কোনো লক্ষণ এখনো দেখা যায়নি।

গত বছর জুনে ইরান-ইসরায়েল সংঘাতের অংশ হিসেবে ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র।

'অপারেশন মিডনাইট হ্যামার' নামে ওই অভিযান চালানোর অন্তত এক সপ্তাহ আগে মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সদস্য ও তাদের পরিবারকে সরিয়ে নিয়েছিল আমেরিকা।

পরবর্তীতে কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

আমেরিকার সাম্প্রতিক এ পদক্ষেপকে অনেকটা গত বছরের ঘটনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন কূটনীতিকরা।

সম্প্রতি ইরানের বিক্ষোভকে কেন্দ্র করে বারবার হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানও মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালানোর হুমকি দিয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাসামরিক ঘাঁটিহুমকিমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পইরানকাতার
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    সিগন্যালটা ভুল বুঝেছিলাম, সত্যটা নয়

    ভালোবাসা মানুষকে পাওয়ার নাম নয়, মানুষকে তার সত্যের মধ্যে গ্রহণ করার নাম। আর সততা শুধু অন্যকে সত্য বলা নয়, অন্যের সত্যকে মেনে নেওয়ার সাহসও।

  • টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    টরন্টোয় বজ্রঝড় ও বন্যায় বিপর্যস্ত প্রবাসীসহ হাজার হাজার মানুষ

    বজ্রঝড়ে প্রবাসী বাংলাদেশিসহ হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে।

  • অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    অস্ট্রেলিয়ার স্থানীয় সরকারে প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র নির্বাচিত

    দুই দশকের বেশি সময় আগে এলিজা আজাদ শিক্ষার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় আসেন। পরবর্তী সময়ে তিনি অস্ট্রেলিয়ার বর্তমান ক্ষমতাসীন দল লেবার পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন।

  • নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচন

    নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, নিউইয়র্কে প্রায় ৩ লাখ বাংলাদেশি বসবাস করলেও বাংলাদেশ সোসাইটির সদস্য হয়েছেন প্রায় ৩৫ হাজার মানুষ। সদস্য হতে ২০ ডলার চাঁদা দিতে হয়েছে। এ হিসাবে সদস্য চাঁদা থেকেই সংগঠনটির আয় হয়েছে প্রায় ৭ লাখ ডলার।