Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ক্যানসারের ‘ঝুঁকি’ কমাতে পারে বিয়ে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১৬: ১১
ক্যানসারের ‘ঝুঁকি’ কমাতে পারে বিয়ে

বিয়ে কেবল একটি সামাজিক আনুষ্ঠানিকতা নয়, বরং মানুষের সামগ্রিক সুস্থতার সঙ্গেও এর এক নিবিড় যোগসূত্র রয়েছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ‘ক্যানসার রিসার্চ কমিউনিকেশন্স’-এ প্রকাশিত নতুন এক গবেষণা এমন কথাই বলছে। এতে দেখা গেছে, অবিবাহিত ব্যক্তিদের তুলনায় বিবাহিতদের মধ্যে ক্যানসারের ঝুঁকি তুলনামূলক কম, যা ক্যান্সার প্রতিরোধে সামাজিক সহায়তার গুরুত্বকে নতুন করে সামনে এনেছে।

Advertisement
Advertisement
Advertisement

কী বলছে গবেষণা?

যেসব ব্যক্তি কখনও বিয়ে করেননি, তাদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার হার উল্লেখযোগ্যভাবে বেশি দেখা গিয়েছে। কিছু নির্দিষ্ট ক্যানসারের ক্ষেত্রে এর মাত্রা আরও বেশি। গবেষণা অনুযায়ী, অবিবাহিত পুরুষদের মধ্যে ক্যানসারের ঝুঁকি ৬৮ শতাংশ বেশি। নারীদের ক্ষেত্রে এই হার প্রায় ৮৫ শতাংশ।

এই অনুসন্ধানগুলো ক্যানসার প্রতিরোধে দাম্পত্য জীবনের প্রভাব নিয়ে গবেষকদের মধ্যে নতুন কৌতূহল ও ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বিয়ে কেন ক্যানসারের ঝুঁকি কমাতে পারে?

গবেষকদের মতে, এর একটি প্রধান কারণ হলো সামাজিক সহায়তা। কারণ বিবাহিত ব্যক্তিদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, ক্যানসার স্ক্রিনিং এবং প্রাথমিক চিকিৎসা গ্রহণে উৎসাহ দেওয়ার মতো কেউ থাকে।

গবেষণার প্রধান লেখক পাউলো এস পিনেহেইরো বলেন, “অবিবাহিত ব্যক্তিরা তুলনামূলকভাবে বেশি সামাজিক বিচ্ছিন্নতায় ভোগেন, ফলে তারা প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবায় কম অংশ নেন।”

এ ছাড়া, বিয়ের সঙ্গে স্বাস্থ্যকর জীবনযাপনের সম্পর্কও রয়েছে। গবেষণায় দেখা গেছে, বিবাহিত ব্যক্তিরা ধূমপান, অতিরিক্ত মদ্যপান বা ঝুঁকিপূর্ণ আচরণে কম জড়ান। এসব অভ্যাস ফুসফুস ও জরায়ুমুখ ক্যানসারের মতো রোগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত।

লিঙ্গভিত্তিক চমকপ্রদ ফলাফল

মজার বিষয় হলো, আগে ধারণা ছিল পুরুষরা বিয়ে থেকে বেশি উপকার পান, কিন্তু এই গবেষণায় দেখা গেছে নারীরা আরও বেশি সুরক্ষা পেতে পারেন।

গবেষকদের মতে, যেসব নারী কখনও সন্তান জন্ম দেননি, তাদের ডিম্বাশয় ও এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি বেশি হতে পারে।

সঙ্গীরা সাধারণত প্রাথমিক রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসায় উৎসাহ দেন। ছবি: এআই দিয়ে তৈরি
সঙ্গীরা সাধারণত প্রাথমিক রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসায় উৎসাহ দেন। ছবি: এআই দিয়ে তৈরি

বিশেষজ্ঞরা বলছেন, সঙ্গীরা সাধারণত যত্নশীল ভূমিকা পালন করেন এবং প্রাথমিক রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসায় উৎসাহ দেন।

বিয়ে কি কারণ, নাকি একটি সূচক?

তবে সব বিশেষজ্ঞ এই বিষয়ে একমত নন। অনেকের মতে, এর পেছনে বিবাহিত জীবনের সঙ্গে যুক্ত কিছু সুবিধা কাজ করে—যেমন উন্নত স্বাস্থ্যবীমা ও চিকিৎসা সেবার সহজ প্রাপ্তি।

চিকিৎসা সেবার ক্ষেত্রে পক্ষপাতের বিষয়টি এখানে একটি গুরুত্বপূর্ণ সংকট হিসেবে চিহ্নিত হয়েছে। অবিবাহিত রোগীদের পাশে কেউ নেই—এমন ধারণা থেকে প্রায়ই তাদের চিকিৎসার মান বা ধরনে পার্থক্য করা হয়, যা অত্যন্ত উদ্বেগজনক।

সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সহায়তা

শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা একমত যে, শুধু বৈবাহিক অবস্থা নয়, সামাজিক সহায়তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার, বন্ধু বা কমিউনিটির মাধ্যমে মানসিক ও অন্যান্য সহায়তা পাওয়া ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় বড় প্রভাব ফেলে।

বিশ্বজুড়ে বিয়ের হার কমতে থাকায় গবেষকরা সবাইকে শক্তিশালী সহায়তা নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিত করা, চিকিৎসা ব্যবস্থায় প্রতিবন্ধকতা কমানো এবং অবিবাহিতদের নিয়ে প্রচলিত ধারণা বদলানো-এসব উদ্যোগ ক্যানসারের ঝুঁকির ব্যবধান কমাতে সহায়ক হতে পারে।

সার্বিকভাবে বলা যায়, বিয়ে কিছু স্বাস্থ্যগত সুরক্ষা দিতে পারে, তবে ক্যানসার প্রতিরোধ ও চিকিৎসায় আসল পার্থক্য গড়ে দেয় অর্থবহ সামাজিক সহায়তা। সেটি বিয়ের মাধ্যমেই হোক বা অন্য কোনো উপায়ে।

তথ্যসূত্র: টাইমস নাউ

বিষয়: ঝুঁকিস্বাস্থ্যঝুঁকিজীবনধারাক্যানসারগবেষণাবিয়েলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।