Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ওটস খেলে শরীরে কী ঘটে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ১৩: ৪৫
ওটস খেলে শরীরে কী ঘটে?

সকালের নাস্তা কিংবা রাতের খাবার-উভয় ক্ষেত্রেই এখন ওটস বেশ জনপ্রিয়। তবে জানলে অবাক হবেন, মাত্র এক মাস নিয়মিত ওটস খেলে শরীরে আসে নানা ইতিবাচক পরিবর্তন।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওটসকে পৃথিবীর অন্যতম স্বাস্থ্যকর খাদ্য হিসেবে ধরা হয়। এটি দিনের যেকোনো সময় খাওয়া যায় এবং ডাক্তাররাও নিয়মিত ওটস খাওয়ার পরামর্শ দেন।

সবচেয়ে কম প্রক্রিয়াজাত রূপ হলো ওট গ্রোটস। যা রান্না হতে সময় নেয় বেশি, এজন্য অনেকেই সুবিধার জন্য রোলড, ক্রাশড বা স্টিল কাট ওটস বেছে নেন। ইনস্ট্যান্ট ওটস দ্রুত রান্না হয়, যা ব্যস্ত জীবনে সহজে খাওয়া যায়।

এক মাস ধরে প্রতিদিন ওটস খেলে শরীরে যে সাতটি বড় পরিবর্তন আসে-

Advertisement
Advertisement
Advertisement

পুষ্টিগুণে ভরপুর

ওটসে রয়েছে কার্বোহাইড্রেট, ফাইবার ও প্রোটিনসহ প্রয়োজনীয় ভিটামিন, খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি দীর্ঘস্থায়ী শক্তি দেয় এবং শরীরের কোষ মেরামতে সহায়তা করে।

হেলথলাইন অনুসারে, আধা কাপ (৪০.৫ গ্রাম) শুকনো ওটসে থাকে ২৭.৪ গ্রাম কার্বোহাইড্রেট, ৫.৩ গ্রাম প্রোটিন, ২.৬ গ্রাম ফ্যাট, ৪ গ্রাম ফাইবার এবং ১৫৩.৫ ক্যালোরি।

ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে

ওটসে থাকা ফাইবারের কারণে দীর্ঘ সময় পেট ভরা থাকে। ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে যায়। সকালে এক বাটি ওটস খেলে সারাদিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে, যা ওজন কমাতে সহায়ক।

কোষ্ঠকাঠিন্য দূর করে

ওটসে আছে দ্রবণীয় ও অদ্রবণীয় ফাইবার, যা হজম প্রক্রিয়া উন্নত করে এবং মল নরম রাখে। নিয়মিত ওটস খেলে অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় থাকে ও পেটে ফাঁপা ভাব কমে।

রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে

ওটসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পলিফেনল শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। এতে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকে এবং হৃদযন্ত্রের উপর চাপ কমে। নিয়মিত ওটস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস পায়।

রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখে

ওটসে থাকা বিটা-গ্লুকান রক্তে শর্করার শোষণ ধীর করে, ফলে ইনসুলিনের মাত্রা স্থিতিশীল থাকে। পাশাপাশি এটি ক্ষতিকারক এলডিএল কোলেস্টেরল কমিয়ে হৃদস্বাস্থ্যের উন্নতি ঘটায়।

ত্বককে রক্ষা করে

ওটস ত্বকের পি-এইচ ভারসাম্য বজায় রাখে, শুষ্কতা ও চুলকানি দূর করে।

আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি জানায়, ওটমিল ত্বকের উপর একটি প্রাকৃতিক প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা ত্বককে আর্দ্র ও কোমল রাখে।

সচেতন খাদ্যাভ্যাস গড়ে তোলে

সকালের শুরুটা এক বাটি ওটস দিয়ে করলে সারাদিন ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। এটি অতিরিক্ত স্ন্যাকস খাওয়ার প্রবণতা কমায় এবং সচেতন খাদ্যাভ্যাস গঠনে সহায়তা করে।

ওটস শুধু একটি খাবার নয়, এটি হতে পারে স্বাস্থ্যকর জীবনের প্রতিদিনের সঙ্গী। ওজন কমানো থেকে ত্বকের যত্ন-এক বাটি ওটসই দিতে পারে সবকিছুর সমাধান।

বিষয়: সচেতনতাজীবনধারাস্বাস্থ্যখাদ্যাভ্যাসপ্রোটিনপুষ্টিগুণ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।