চরচা ডেস্ক

হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে নিজ দেশে ফিরে যাওয়ার পর একজন মার্কিন ও ফরাসি নাগরিকের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন স্বাস্থ্য বিভাগের বরাতে সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মার্কিন স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসন ফ্লাইটে থাকা দ্বিতীয় আরেকজন মার্কিন নাগরিকের মধ্যেও মৃদু উপসর্গ দেখা গেছে। ‘অতিরিক্ত সতর্কতার জন্য’ উভয় যাত্রীকে ‘বায়োকন্টেইনমেন্ট ইউনিটে’ বা জীবাণু নিরোধক বিশেষ ব্যবস্থা করে ফিরিয়ে আনা হয়েছে।
অন্যদিকে স্থানীয় সময় সোমবার ভোরে দেওয়া এক বিবৃতিতে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, ফ্লাইটে থাকা ১৭ জন মার্কিন নাগরিককেই নেব্রাস্কার একটি চিকিৎসা কেন্দ্রে ‘ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট’ বা শারীরিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এ ছাড়া আরও সাতজন মার্কিন যাত্রী যারা আগেই ফিরেছেন, তাদের নিজ নিজ অঙ্গরাজ্যে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট জানিয়েছেন, একজন নারী প্যারিসে আইসোলেশনে আছেন এবং তার শারীরিক অবস্থার অবনতি ঘটছে। বর্তমানে তার সংস্পর্শে আসা ২২ জন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে।
স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নোঙর করা এমভি হন্ডিয়াস জাহাজের ৯০ জনেরও বেশি যাত্রীকে নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। ওই জাহাজে ভ্রমণ করা তিন যাত্রীর মধ্যে এক ডাচ দম্পতি এবং একজন জার্মান নারী মারা গেছেন। তাদের মধ্যে দুজনের দেহে এই ভাইরাসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সাধারণত ইঁদুর বা রোডেন্ট জাতীয় প্রাণীর মাধ্যমে হান্টাভাইরাস ছড়ায়। তবে ‘আন্দিজ স্ট্রেইন’এর ক্ষেত্রে মানুষ থেকে মানুষে সংক্রমণ সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করছে, দক্ষিণ আমেরিকায় থাকাকালীন ওই ডাচ জাহাজের কিছু যাত্রী এই স্ট্রেইনটিতে আক্রান্ত হয়েছিলেন।