চরচা ডেস্ক

নরসিংদীর পলাশ উপজেলায় ভূমিকম্পে মাটির ঘরের দেয়াল ধসে এক বৃদ্ধ নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে জেলা সদর হাসপাতাল।
বার্তা সংস্থা বাসস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আজ শুক্রবার সকালে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প উৎপন্ন হয়। দেশের বিভিন্ন অঞ্চলে এরফলে কম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে নরসিংদীর চরসিন্দুর ইউনিয়নের বাসিন্দা কাজম আলী নিহত হয়েছেন।
জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ জানিয়েছে, নরসিংদীর জেলা ও উপজেলায় কমপক্ষে দেড় শতাধিক মানুষ আহত হয়েছে। আহত ব্যাক্তিদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন।
নরসিংদী শহরের বেশকিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্পে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।