ads

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: ইউএনবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা (ডিজিএইচএস) জানায়, নতুন তিনজনের মৃত্যুর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে।

নতুন তিনজনের মৃত্যু ঢাকা উত্তর সিটি করপোরেশন, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগে হয়েছে।

সবশেষ ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় চলতি বছর দেশে ডেঙ্গু আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৭ হাজার ৫৫৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এবং এ রোগে ৪১৩ জনের মৃত্যু হয়।

সম্পর্কিত